রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ গুলিস্তান-ফুলবাড়িয়া

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ৮ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী রোববার থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জনগণের সুরক্ষার কথা চিন্তা করে ইতোমধ্যে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন নিউমার্কেট, বসুন্ধরা সিটিসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। এবার এ তালিকায় যোগ হলো রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়ার পাইকারি মার্কেটও।

শুক্রবার বিকেলে বঙ্গবাজারে আয়োজিত এক বৈঠকে গুলিস্তান-ফুলবাড়িয়ার সকল পাইকারি দোকান বন্ধ রাখা সিদ্ধান্ত নেন সেখানকার ব্যবসায়ীরা।

তারা জানান, ঈদে মানুষের কেনাকাটার জন্য আগামী রোববার থেকে সকল মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে গুলিস্তান-ফুলবাড়িয়া পাইকারি মার্কেটের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। এ ছাড়া পবিত্র রমজান মাসের অর্ধেক চলে যাওয়ায় এসব মার্কেটে বেচাকেনাও কম হবে। তাই তারা দেশের পরিস্থিতি স্বাভাকি না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

গুলিস্তান-ফুলবাড়িয়ায় বন্ধ রাখা পাইকারি মার্কেটগুলো হলো- গুলিস্তান পুরান বাজার, মহানগর কমপ্লেক্স, ফুলবাড়িয়া সুপার মার্কেট, বঙ্গবাজার কমপ্লেক্স, সিটি প্লাজা, সুন্দরবন সুপার মার্কেট, ঢাকা ট্রেড সেন্টার, বঙ্গ ইসলামীয়া সুপার মার্কেট, নগর প্লাজা, এনেক্সকো টাওয়ার, জাকির প্লাজা।

এর আগে বসুন্ধরা সিটি, যমুনা ফিচার পার্ক, নিউমার্কেটসহ আরো অনেক মার্কেটের ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রাখার কথা জানিয়েছেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!