মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে গৃহবধু ও যুবকের করোনা জয়

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ৬ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া ও ইসলামপুর গ্রামের এক গৃহবধু ও আরও এক যুবক করোনাকে জয় করে সুস্থ্য হয়ে উঠেছেন। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৬ বছর বয়সী গৃহবধু। এছাড়া করোনা আক্রান্ত ৪২ বছর বয়সী যুবক পুরোপুরি সুস্থ্য বলে নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের গৃহবধুর ১৬ ই এপ্রিল করোনা শনাক্ত হয়। ওই দিনই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে ভর্তি করে। দীর্ঘ ২০ দিনের চিকিৎসার পর বুধবার তিনি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন। এরমধ্যে দুই দফায় তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তিনি করোনা মুক্ত বলে নিশ্চিত করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, ইসলামপুর গ্রামের যুবকের করোনা শনাক্ত হয় গেল ১৪ এপ্রিল। তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। দুই দফায় নমুনা সংগ্রহ করার পর বুধবার ঢাকা থেকে যুবক করোনা মুক্ত বলে নিশ্চিত করা হয়েছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!