সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শ্রীনগরের ষোলঘরে ত্রাণ বিতরণে ইউপি সদস্য’র অনিয়ম

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ১ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোতালেবের বিরুদ্ধে সরকারের মানবিক ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। করোনা ভাইরাস রোধে বর্তমান দেশের ক্রান্তিলগ্নে এই অনিয়ম করার ঘটনায় সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, স্থানীয় মেম্বার আব্দুল মোতালেব সরকারি ত্রাণ বন্টনের বিষয়ে দীর্ঘদিন যাবত অনিয়ম করে আসছেন। এরই ধারাবাহিকতায় বর্তমান করোনা মোকাবেলাও মানুষের ক্রান্তিলগ্নে সরকারের মানবিক সহয়তার অংশ হিসেবে যে ত্রাণ আসছে সেখানেও তিনি নিজ পরিবার ও পরিচিতদের মধ্যেই বিতরণের চেষ্টা করছেন। এনিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, আব্দুল মোতালেব পরপর ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে ষোলঘর এলাকার মুন্সীপাড়া, আম্বলী পাড়া, বণিক্য পাড়াসহ ৯টি হাঁটিপাড়া নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন। পদাধীকার বলে তিনি ওই ওয়ার্ডের মানবিক সহায়তা বাস্তবায় কমিটির সদস্য হয়েছেন। জানা যায় মানবিক

সহায়তার ত্রাণ বিতরণে তিনি নিজ পরিবারের সদস্যসহ সরকারি এক কর্মচারীর তথ্য গোপন করে নামের তালিকায় অন্তভুক্ত করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুনরায় তাকে নামের তালিকা করার জন্য তাগিদ দেন। এতে করে ত্রাণ বিতরণ কার্যক্রমও স্থগিত হয়ে আছে। এছাড়াও আব্দুল মোতালেব মেম্বার প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল বিতরণেও নিজ পরিবারে কন্যা রোকেয়া ইসলাম, পুত্র মোকলেছ, পুত্রবধু ফাতেমা ও নাতিন জামাই শরীফ হোসেনকে উপকারভোগীর কার্ড তৈরী করে দিয়েছেন। এছাড়াও তার ওয়ার্ডে মাজেদ নামে এক ব্যক্তির তথ্য গোপন করে তাকে ৯নং ওয়ার্ডের বাসিন্দা বানিয়ে তাকেও চালের কার্ড দিতে সহযোগিতা করেছেন। উপকারভোগী পুষ্প রানী ও ঝালমুড়ি বিক্রেতা মোসলেম বলেন, সরকারি ১০ টাকা কেজির চালের কার্ড থাকা সর্তেও মোতালেব মেম্বার আমাদের কোনও সহযোগিতা করেননা। স্থানীয় খাইরুল ইসলাম বলেন, স্থানীয় মেম্বার মোতালেবের কারসাজিতে এমনটা হচ্ছে। এবিষয়ে অনেকেই আমাদেরকে জানিয়েছেন। মো. রিপন নামে এক ব্যক্তি জানায়, স্থানীয় মেম্বার নিজের পরিবারের মধ্যেই উপকারভোগীর একাধিক কার্ড বানিয়ে নিয়েছেন। এছাড়াও চলমান করোনার ক্রান্তিলগ্নে মানবিক সহায়তার ত্রাণ বিতরণেও তথ্য গোপন করে এলাকার এক সরকারি কর্মচারী ও প্রবাসী ছেলেকে দিনমজুর হিসেবে নামের তালিকায় অন্তভুক্ত করেছেন।
ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনিয়মের বিষয়ে আমি জানতে পেরে তদন্ত সাপেক্ষে পুনরায় ওই মেম্বারকে নামের তালিকা প্রস্তুত করতে বলেছি। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেবের কাছে মানবিক সহায়তার ত্রাণ বিতরণে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার একটু ভুল হয়েছিল তা সংশোধন করা হচ্ছে। একই পরিবারে একাধিক উপকারভোগী কার্ড তৈরীর বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কি করবো এক সময় কেউ কার্ড করতে রাজি হননি। এখন করোনা রোধে সবাই ত্রাণ চায়।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!