মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে এখনো ত্রাণের আশায় ১৫ পরিবার

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, ৩০ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারের বাশপট্টির পাশে অসহায় সহায় সম্বলহীtন ১৫ টি পরিবার এখনো ত্রাণের জন্য অপেক্ষা করছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, প্রায় দেড় মাস আগে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যায় স্থানীয় ইউপি সদস্য। তবে তাদের প্রতিদিন কাজ না করলে তাদের খাবার জুটে না। করোনা মহামারীর কারণে তারা এখন কাজ করতেও পারছেন না। এখনো তারা কোনো সরকারি ত্রাণ পাননি। অসহায় এই মানুষগুলো ক্ষুধার জ্বালায় বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যা পাচ্ছেন তা এনে কোনমতে দিন কাটাচ্ছেন। তাদের এই কষ্ট কারো চোখে পড়ছে না। তারা আরো জানান, চেয়ারম্যানের কাছে গিয়েও তেমন কোনো আশ্বাস পাননি। এদিক দিয়ে তাদেরকে প্রতি মাসে ১৬শ টাকা বাড়ি ভাড়া দিতে হচ্ছে। একদিকে কাজ নেই অন্যদিকে বাড়ি ভাড়া সবমিলিয়ে অসহায় জীবনযাপন করছেন তারা। সিরাজদিখান বাজারের বাশপট্টি এলাকার রোকিয়া বলেন, আমার স্বামী নেই, ছেলে সন্তানও নেই, আমি এ পর্যন্ত চেয়ারম্যান মেম্বারের কাছে অনেকবার গিয়েছি। আমাদের কোনো সাহায্য দিতে রাজি হচ্ছে না। আমরা যে কাজ করতাম তা করোনার কারণে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের খাওয়া-দাওয়া খুব কষ্ট হচ্ছে। এ পর্যন্ত কোনো ত্রাণ পাইনি। আমাদের এ পাড়ায় আমারই মত অসহায় আরো ১৫ টি পরিবার আছে। তারা এ পর্যন্ত কেউ সরকারি ত্রাণ পাইনি।একই এলাকার জাহানারা বেগম বলেন ,আমার স্বামী হার্ট স্ট্রোকের রোগী। এখন কোন কাজ কাম করতে পারে না । আমার চায়ের দোকান আছে তাও এখন বন্ধ। কোন সরকারি ত্রাণ ও পাইনি। তাদের মত আরো নুরজাহান, ফাতেমা, আসমা, শাকিলা, লিপি, সুবর্ণা, নাজমা, রুকি প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন, আমরাতো বরাদ্ধ গুলো চেয়ারম্যান সাহেবদের কাছে দিয়ে দেই। এখন ওনারা যদি অগ্রাধিকার অনুযায়ী না দেয় তাহলে আমাদের সমস্যা। আমি চেয়ারম্যান সাহেরের সাথে কথা বলতেছি।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!