মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জীবন যুদ্ধে হকার এখন ফল বিক্রেতা, লাভের আশায় ২’শ টাকা লোকসান

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, ২৮ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ পত্রিকা এখন বিক্রি হচ্ছে না। বিভিন্ন অফিস,ব্যাংকসহ দোকানপাট বন্ধ। তাই পত্রিকা বিক্রি করতে পারছি না। আর যে কয়টা বিক্রি করেছি তাও আবার বাকি। এদিক দিয়ে স্ত্রী ও দুই ছেলেসহ ৪ জনের সংসারে অভাব অনটনের কারণে কি করবো ভেবে পাচ্ছি না। কারো কাছে হাতও পাত্তে পারছিলাম না । তাই দুই কার্টুন আপেল ও এক কার্টুন খেজুর বিক্রি করতে নিয়ে এসেছি। তবে খেজুরে কিছু লাভ হলেও আপেলে লোকসান হয়েছে ২০০ টাকা। এদিকে আবার বাসা ভাড়া দিতে হচ্ছে ৩ হাজার টাকা। কথাগুলো বলছিলেন পত্রিকা বিক্রেতা মোহাম্মদ মোস্তফা (৪৫)। তার সাথে কথা বলে আরো জানা যায়, তিনি বর্তমানে লতব্দী ইউনিয়নের চরকমলাপুর একটি ভাড়া বাসায় থাকেন। তার দেশের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার চরখোরতলা গ্রামে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পত্রিকার হকার হিসেবে কাজ করে আসছেন। করোনার জন্য ঘোষিত সাধারণ ছুটির কারণে বন্ধ হয়ে গেছে পত্রিকা বিক্রি। অন্য জেলার হওয়ায় কেউ তাকে ত্রাণও দিচ্ছে না। যেখানে দিনে ৫০০ টাকা করে প্রতি মাসে তাঁর আয় ১৫ হাজার টাকা থাকতো। সেখানে কিছুই থাকছে না এখন। তাই গত সোমবার সিরাজদিখান বাজারের থানা সংলগ্ন একটি মিষ্টির দোকানের সামনে অস্থায়ী ফলের দোকান নিয়ে বসে ফল বিক্রি করছেন হকার মোস্তফা। ফলের দোকানে লাভের পরিবর্তে লোকসান হয়েছে। তার মত এ উপজেলায় আরো ২ জন হকার রয়েছে। তারা এখন কিছু করছে না। সাধারণ ছুটির কারণে পেশা পরিবর্তনের এই গল্প শুধু মোহাম্মদ মোস্তফার নয়। তাঁর মতো স্বল্প আয়ের অনেকেই জীবিকার তাগিদে বেছে নিয়েছেন নতুন নতুন পথ। এখন তাঁদের কেউ রিকশাচালক, কেউ হয়েছেন সবজি বিক্রেতা, কেউ ফল বিক্রেতা,আবার কেউ মাছ বিক্রেতা ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!