মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে যুবকদের ব্যতিক্রমি উদ্যোগ “কল ফুড সার্ভিস” চালু 

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ২৭ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। ব্যহত হয়েছে বাজারে গিয়ে কেনা কাটা। আর একারণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবকদের ব্যতিক্রমি উদ্যোগে “কল ফুড সার্ভিস” চালু করা হয়েছে। উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের যুবক মজ্জেম শেখ, আকরামুল এনাম ও মোঃ রাসেল খানের উদ্যোগে এ সার্ভিসটি কোলা ইউনিয়নের জণসাধারণের জন্য ২৬ এপ্রিল রবিবার সকাল ১০ টা থেকে চালু করা হয়। এ সার্ভিসটির মাধ্যমে ওই ইউনিয়নের জণসাধারণ মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার করে পবিত্র রমজান মাসে ফল, খেজুর ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে বসে ক্রয় করতে পারবেন। এরই মধ্যে সার্ভিসটি ব্যপক সাড়া ফেলেছে ওই ইউনিয়নের লোকজনদের মাঝে। কল ফুড সার্ভিসের উদ্যোক্তারা বলেন, করোনা ভাইরাসের লকডাউনের কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। তাই আমরা স্বেচ্ছায় এ সার্ভিসটি জণসাধারণের সুবিধার্থে চালু করেছি। ইতোমধ্যে আমরা এ সার্ভিসটি চালু করার পর ব্যপক সাড়া পেয়েছি। অনেকেই আমাদের সার্ভিস নাম্বারে ফোন করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করেছেন। আমরা তাদের বাড়ীতে সে সব খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। বিশেষ করে পুরো রমজান মাস জুড়ে আমাদের এই সার্ভিসটি চালু থাকবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!