মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বস্তায় চাউল কমের অভিযোগ সিরাজদিখানে সরকারি চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ২৫ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানের মালখানগর, মধ্যপাড়া ও কোলা ইউনিয়নে সরকারি চাউল (ত্রাণ) বিতরণ করা হয়েছে। উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দেড়শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মালখানগর ইউপি পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার জোসনা ইউপি সদস্যদের নিয়ে চাউল বিতরণ করেন। এ সময় চাউল বিতরণ পরিদর্শণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম ও জেলা তথ্য অফিসার মো. মনির হোসেন। বিতরণে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারি অফিসার অপূর্ব ভক্ত। এছাড়া মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সেখানেও পরিদর্শণ করেছেন জেলার এই দ্ইু কর্মকর্তা। গতকাল বেলা ১২

টার দিকে কোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোমান শেখ সরকারি ত্রাণ ১০ কেজি করে চাউল হত দরীদ্রদের হাতে তুলে দেন। উপজেলা সহকারি প্রোগ্রামার শারমিন আক্তার ট্যাগ অফিসার হিসেবে উপন্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মো ফাহাদ। ১০ কেজি করে চাউল দেওযার কথা থাকলেও প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হচ্ছে ৯ কেজি ৫শ গ্রাম বা ৭শ গ্রাম করে চাউল। এ বিষয়ে জেলা উপ পরিচালক ইউপি চেয়ারম্যানদের নিকট জানতে চাইলে তারা বলেন প্রতি বস্তায় কিছু চাল কম আসছে। তাই মাথা পিছু সমন্বয় করতে গিয়ে ২/৩ শত গ্রাম করে চাউল কম দিতে হচ্ছে।এছাড়া ব্যাক্তি উদ্যোগে করোনা দুর্যোগ মোকাবেলায় ও রমজান মাসকে সামনে রেখে ২শত ৫০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রবাসী কাজী মো. দুলাল। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নে ইতালী প্রবাসীর বাড়ী থেকে এ খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল বিতরণ করা হয়।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!