রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে আড়িয়লবিল পরিদর্শনে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ২১ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে আড়িয়লবিল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। মঙ্গলবার দুপুরে বিলের ধান পরিদর্শনকালে তিনি বলেন, সরকার ইতিমধ্যেই কৃষকদের ধান ঘরে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কৃষকদের এখানের কোনও রকমেরই কষ্ট বা দুশ্চিন্তার কোনও কারণ নেই। আমরা আশা করছি কৃষকরা সুন্দরভাবে তাদের ফসল ঘরে তুলতে পারবে। এ বিলে বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্য শ্রমিক আসে। এবছরও ফরিদপুর, শরীয়তপুর ও রাজবাড়ি থেকে শ্রমিক আসছে। এছাড়াও উত্তর বঙ্গেও যে সমস্ত শ্রমিকরা আছেন তাদেরকেও আনার বিষয়েও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সাথে যোগাযোগ করেছি তারাও শ্রমিক পাঠানোর বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন। ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার আরো বলেন, করোনা মোকাবেলায় বর্তমান পরিস্থিতিতে আমরা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনা করছি। কারণ দূর থেকে যারা আসবেন আমাদের নির্দেশনা রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে নিয়ে আসবেন। যাদের করোনা উপসর্গ নেই তাদেরকেই এখানে পাঠাবেন।আর এখানে যারা আসবেন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়েছে। এছাড়াও শ্রমিকদের পৃথক পৃথক থাকার ব্যবস্থা করেছি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কাটার জন্য বলা হয়েছে। তিনি বলেন, কৃষকদের বাড়তি সুবিধার জন্য কৃষকদের একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। এতে করে কৃষকরা শান্তিতে ও সুন্দরভাবে ধান ঘরে তুলতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মুন্সীগঞ্জের উপ-পরিচালক শাহ আলম, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মে. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইউম রতন, উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) মো. জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার রুনা লায়লা, স্থানীয় ইউপি সদস্য মামুন বেপারী, শাহাবুদ্দিন বেপারীসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!