রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে বাবা-মায়ের পরে নয় বছরের শিশু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ২১ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে বাবা-মায়ের পর একই পরিবারের নয় বছরের মেয়ে শিশুর নমুনায় করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫।রেজাউল ইসলাম জানান, উপজেলার গোল্ডেন সিটি এলাকার ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর নমুনায় গত শুক্রবার করোনা ভাইরাস সনাক্ত হয়। আজ তাদের ৯ বছর বয়সী মেয়ের নমুনায় করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ওই মেয়ের বাবা একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। আক্রান্তদের মধ্যে বাকী ২জন পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের শ^শুর ও পুত্রবধু।তিনি আরো জানান, গত ২০ এপ্রিল পর্যন্ত এই উপজেলা থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ৪৫ জনের নমুনা পাঠানো হয়েছে। ২১ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৫ জনের নমুনায় করোনা ভাইরাস সনাক্ত হল। তিনি শ্রীনগর উপজেলার মধ্যে কারো করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, গোল্ডেন সিটির বাড়িটি শুক্রবার দুপুরেই লকডাউন করা হয়েছে। ওই বিল্ডিংয়ের আশপাশের বিল্ডিং গুলোতে বসবাসরত মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কেউ তা ভঙ্গ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, পাটাভোগ ইউনিয়নের ফৈনপুরের বাড়িটি আগে থেকেই লকডাউনে রয়েছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!