মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পূর্ব শত্রুতার জের সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের উপর হামলা, গৃহবধূর শ্লীলতাহানী, লুটপাট ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ২০ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে মধ্যরাতে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, গৃহবধূর শ্লীলতাহানী, আসবাবপত্র ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুট। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নয়াগাঁও গ্রামে। এ ব্যাপারে গৃহবধূ জোসনা মন্ডল (৩৫) বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে সিরাজদিখান থানায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনাম আরো ৩/৪ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। গৃহবধূ নয়াগাঁও গ্রামের বাদল মন্ডলের স্ত্রী।নির্যাতিত জোসনা মন্ডল জানান, দীর্ঘদিনের পূর্বশত্রুতা ও মামলার জের ধরে পূর্ব রামকৃষ্ণদী গ্রামের মৃত ইবনে সাউদ লক্ষনের ছেলে ইকবাল হোসেন (৪০) তার দলবল নিয়ে নানা ভাবে আমাদের অত্যাচার করে আসছে। গত (রবিবার) রাত সোয়া ১১ টার দিকে ইকবালের নেতৃত্বে একই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ইসহাক (২০), মালিকান্দা গ্রামের মৃত হাফেজ মিয়ার ছেলে মো. বাবু (৩৫), খিদিরপুর গ্রামের মো. বাবুলের ছেলে মোহসিন মজনু, ুনয়াগাঁও গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. ফারুক (৩০)সহ আরো ৩/৪ জন, চাপাতি, হকিস্টিক, লোহার রড, বাশেঁর লাঠি নিয়ে হামলা করে আমার স্বামীকে মেরে ফেলার জন্য। দরজা খুলতে বললে আমরা দরজা না খোলায় লাথি দিয়ে ভেঙ্গে ফেলে। ঘরের আসবাব পত্র ভেঙ্গে আমাদের ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমার স্বামীকে মারার জন্য ভীতরের ঘরে প্রবেশের সময় আমি বাধা দিলে আমার পরিহিত কাপড় এবং আমার ব্লাউজ টেনে ছিরে ফেলে আমার শ্লীলতাহানী ঘটায়। এ সময় আমার গলায় ১ ভরি ওজনের ১ টি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং ধস্তাধস্তিতে আমার হাতের একটি শাঁখা ভেঙ্গে ফেলে। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। আমি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি জানিয়েছি। আমার স্বামী হত দরিদ্রদের ১০ টাকা কেজির চাল এর ডিলার। তার বিরুদ্ধে এখন তারা অপপ্রচার করছে। আমার স্বামী তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাই আমি চেয়ারম্যানের মাধ্যমে ডিলার এর খাতা পত্র ট্যাগ অফিসার উপজেলা সহাকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের নিকট জমা দিয়েছি। এসব বাড়িতে থাকলে তারা লুট করে নিতে পারে এবং অপপ্রচারটি বাস্তবায়ন ঘটাতে পারে। এ ঘটনায় আমি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছি।এ ব্যাপারে ইকবাল হোসেন জানান, ঘটনাটি সম্পূর্ন মিথ্যা, আমরা কেউ তাদের বাড়ি যাই নাই। তার স্বামী হত দরীদ্রদের ১০ টাকা কেজির চাউলের ডিলার। দরীদ্রদের চাউল ঠিকমত না দেওয়ায় আমরা যুবকরা মিলে এলাকায় সেই দরীদ্রদের ত্রাণ দিয়েছি। এ নিয়ে কয়দিন আগে তার স্বামী বাদলের সাথে দ্বন্দ্ব হয়েছিল। তারা আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করেছে। বিষয়টি আমি উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!