রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে সরকারী বীজ ধান বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ১৯ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কৃষি অফিসার (এসএএও) মো. আঃ করিমের বিরুদ্ধে আউশ ধানের সরকারী বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার বিকালের দিকে তন্তর ইউনিয়নের সিংপাড়া বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভোক্ত ভোগীরা জানায়, জন প্রতি ৫ কেজি করে ধানের বীজ দেয়ার কথা থাকলেও ইউনিয়নের দায়িত্বে থাকা কৃষি অফিসার আঃ করিম বীজ ধান পরিমাপে কম দেন।খোঁজ খবর নিয়ে জানা যায়, তন্তর ইউনিয়নের ২৮ জন কৃষকের জন্য ১৪০ কেজি আউশ ধানের বীজ দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসের মাষ্টার রোল অনুযায়ী প্রত্যেক কৃষক ৫ কেজি করে ধান বীজ পাওয়ার কথা। কিন্তু তন্তর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আঃ করিম কৃষকদের ধানবীজ কম দেন। লক্ষ্য করা গেছে জন প্রতি দেড় থেকে দুই কেজি করে বীজ ধান কম দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. আলগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অনিয়ম করারবিষয়ে জানতে পেরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে এসেছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুনা লায়লা কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই ইউনিয়নের ২৮ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আউশ ধানের বীজ দেওয়ার বিধান রয়েছে। বিতরণে যদি কোনও অনিয়ম করা হয় তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠুর কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে যাই। মাষ্টার রোল অনুযায়ী প্রত্যেককে ৫ কেজি করে বীজ ধান দেওয়ার কথা। সেখানে লক্ষ্য করা যায় পরিমাপে বীজ ধান অনেক কম দেওয়া হচ্ছে। এবিষয়ে জানতে তন্তর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কৃষি অফিসার (এসএএও) মো. আঃ করিমের মুঠো ফোনে (০১৭১৪২০২৪২৭) একাধিবার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!