বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে আরো ৩ জন করোনায় আক্রান্ত 

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ১৭ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে নতুন করে আরো ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো মোট ৪ জন।রেজাউল ইসলাম জানান, নতুন ৩জনের মধ্যে ২জন নারী ও ১জন পুরুষ। তাদের মধ্যে ১ নারী পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের পূর্বে আক্রান্ত ব্যক্তির পুত্রবধু। অপর দুইজন উপজেলার গোল্ডেন সিটির এক ভবনে ভাড়া থাকেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। স্বামী একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি আরো জানান, গত ১৬ এপ্রিল পর্যন্ত এই উপজেলা থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ৩৬ জনের নমুনা পাঠানো হয়েছে। ১৭ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৪ জনের নমুনায় করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, গোল্ডেন সিটির বাড়িটি শুক্রবার দুপুরেই লকডাউন করা হয়েছে। ওই বিল্ডিংয়ের আশপাশের বিল্ডিং গুলোতে বসবাসরত মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কেউ তা ভঙ্গ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, পাটাভোগ ইউনিয়নের ফৈনপুরের বাড়িটি আগে থেকেই লকডাউনে রয়েছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!