সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে মাহী বি,চৌধুরী এমপি’র পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধের বিভিন্ন উপকরণ প্রদান

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ৫ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি.চৌধুরীর পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধের বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। শ্রীনগর উপজেলা পরিষদ, শ্রীনগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও শ্রীনগর প্রেস ক্লাবে এসব উপকরণ প্রদান করা হয়। রবিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি সোলার মিটার ও ১৩ পিস পিপিই হস্তান্তর করা হয়। এছাড়াও শ্রীনগর উপজেলা পরিষদে ১টি ও শ্রীনগর থানায় ১টি জীবানুণাশক স্প্রে মেশিন, ১৫ পিস পিপিই, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনে ৭পিস ও শ্রীনগর প্রেসক্লাবে ৫পিস পিপিই প্রদান করা হয়। দুপুর ১২ টার দিকে মাহী বি.চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা বিকল্পধারা নয়, আজ দলমত নির্বিশেষে করোনাভাইরাস থেকে মানুষ বাচাঁনোই এখন বড় রাজনীতি। তিনি মানুষের এই দুঃসময়ে ভোটের রাজনীতি কিংবা গনজমায়েতের মাধ্যমে প্রচার না করে সরকারি বিধিমালা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরনের আহবান জানান। শ্রীনগর করোনা আইসোলেশন কেন্দ্রে করোনা প্রতিরোধী উপকরণ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলাম, যুব বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, মাহী বি.চৌধুরীর ব্যক্তিগত সহকারী গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু, ওবায়দুল সোহাগ, সাবেক এপিএস জিল্লুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, শ্রীনগর উপজেলা যুব ধারার আহবায়ক আলমগীর কবির, যুবধারার নেতা আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, নূর হোসেন সুমন, জহির খান অটল, শামীম আহাম্মেদ, আমিনুল ইসলাম শ্যামল প্রমূখ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!