বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে ৬ প্রতিষ্ঠানে অগ্নিকান্ড 

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ২৮ মার্চ, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরের হরপাড়ায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে হরপাড়ায় মো. হাবু মিয়ার সমিলে প্রথমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তার কিছুক্ষন পরে একই স্থানে রাস্তার অপর দিকে নজরুল ইসলামের ফার্নিচারের দোকান, জাদব দাসের কাঠের দোকান ও লিটনের কাঠের দোকানসহ মোট ৫টি কাঠের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৩টি কাঠের দোকান সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, গত ২৭ মার্চ শুক্রবার গভীর রাতে প্রথমে সমিলে পর্যায়ক্রমে আরো ৫টি দোকানে আগুনের সূত্রপাত হয়। এতে করে ৩টি কাঠের দোকান একেবারেই পুড়ে যায়। স্থানীয়রা আরো বলেন, হরপাড়ায় গত কয়েক মাসে বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তত ১০-১২ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি তাদের ভাবিয়ে তুলছে। অপরিকল্পিত ভাবে গড়ে উঠা বিভিন্ন সমিলসহ কাঠের দোকান গুলোতে প্রাথমিকভাবে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা রাখা হয়নি। এখান থেকে শ্রীনগর ফায়ার সার্ভিসের অবস্থান কাছাকাছি হওয়ার কারণে বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে। তা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারতো বলে জানান তারা।  শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, গত রাতে প্রথমে একটি সমিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাই। এরই মধ্যে রাস্তার অপর সাইডে কাঠের দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুইটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। গত কয়েক মাসে এখানে ১০-১২ বার অগ্নিকান্ডের ঘটনা তিনি স্বীকার করে বলেন, এখানে কাঠের ব্যবসা প্রতিষ্ঠান বেশী সেই হিসাব অনুযায়ী অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা তারা রাখেননি। অপরিকল্পিতভাবে গড়ে উঠা এসমস্ত দুই একটি প্রতিষ্ঠান ছাড়া কারও কোনও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই।উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সাথে এবিষয়ে কথা হলে তিনি বলেন, হরপাড়ায় একের পর এক অগ্নিকান্ডের ঘটনা শোনেছি। ব্যবসায়ীদের আরো সচেতন হতে হবে। বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা এড়াতে অগ্নি নির্বাপনের জন্য এখানে পানির সুব্যবস্থা করার লক্ষ্যে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করবো।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!