সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রীনগরের বাঘড়ায় গরীবের চাল বিতরণে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ২৬ মার্চ, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়ায় গরীবদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বাঘড়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামের ছোট ভাই মুক্তি হোসেনের উপস্থিতে ৫৪০টি কার্ড কার্ডধারীর কাছ থেকে ৫০ টাকা করে আদায় করা করে হিসেব অনুযায়ী জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও পরিমাপে ২ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে। এসময় কোনও ট্যাগ অফিসারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঘড়া বাজারে অবস্থিত ইউপি চেয়ারম্যানের নিজস্ব মার্কেট থেকে এই চাল বিতরণে অনিয়ম করা হয়। স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার সারাদেশে লকডাউন করায় সাধারণ খেটে খাওয়া কর্মজীবি মানুষ গুলো দিন দিন কর্মহীন হয়ে পরছে। এতে করে সরকার হত দরিদ্রদের মাঝে চাল বিতরণের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় বাঘড়া ইউনিয়নের ৫৪০ জনের মধ্যে জন প্রতি ৩০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, দেশের চরম দুর্যোগ মোকাবেলার মুহুর্তে স্থানীয় চেয়ারম্যান ঢাকায় অবস্থান করার সুবাদে তার ছোট ভাই মুক্তি হোসেন ও চালের ডিলার হোসেন আলীর কারসাজিতে ট্যাগ অফিসারকে অনুপস্থিত রেখে চাল বিতরণ করা হচ্ছে। অন্যদিকে কার্ডধালীদের কাছ থেকে টাকা নেয়ার পাশাপাশি পরিমাপেও কম দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, মাপে ২ কেজি চাল কম দিচ্ছে। কার্ড প্রতি ৫০ টাকা করে আদায় করা হয়েছে। এছাড়াও একই পরিবারের মধ্যে একাধিক নামে কার্ড দেয়ারসহ অনেক স্বচ্ছল পরিবারকেও এই কর্মসূচির আওতায় চাল দেওয়া হয়েছে।চালের ডিলার মো. হোসেন আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বারই নতুন ডিলার। ট্যাগ অফিসার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে ডিলার বলেন, ট্যাগ অফিসার কি? তা তো জানিনা! বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় আছি। চাল বিতরণের বিষয়টি প্রথমে তিনি অস্বিকার করলেও পরে বলেন, হত দরিদ্রদের চাল বিতরণে অনিয়ম হয়ে থাকলে ইউএনও সাব আছে, ট্যাগ অফিসার আছে তারা দেখবে।এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, চাল বিতরণে কেউ অনিয়ম করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, চাল বিতরণে অনিয়ম এটা বাঘড়ায় নতুন কোনও ঘটনা না। এর আগেও গত ২০১৯ সনের নভেম্বর মাসেও বাঘরা ইউপি চেয়ারম্যানের যোগসাজশে খাদ্যবান্ধব কর্মসূচীর ২৪০ বস্তা চাল কালো বাজারে বিক্রি করে দেয় সংশ্লিস্ট ডিলার।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!