বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজদিখান পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে অগ্নি সংযোগ করে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ৭ মার্চ, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে অগ্নি সংযোগ করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুত্রুবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের চরকমলাপুর গ্রামের হারুন বেপারীর পশ্চিম ভিটির একচালা টিনের ঘরে পূর্ব শত্রুতার জেরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা হারুন বেপারীসহ (৫৫) তার সহধর্মীনি নিলুফা বেগম (৪৫) অগ্নিদগ্ধ হয়। তাদের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে হারুন বেপারী বাদী হয়ে সিরাজদিখান থানায় ৬ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার চরকমলাপুর গ্রামের মৃত লতিফ খানের ছেলে মো. ইউসুফ খান (৪০), ইউসুফ খানের ছেলে আসিফ খান (১৯), মৃত রশিদ খানের ছেলে আদম খান (৫২) ও তার ভাই রসুল খান (৫৫), আদম খানের ছেলে রনি খান (২২) পূর্ব শত্রুতার জেরে এ অগ্নি সংযোগ করে। হারুন বেপারীর সাথে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়াদী নিয়ে একই গ্রামের মো. ইউসুফ খান গংদের সাথে বিরোধ ও শত্রুতা চলে আসছিল। উক্ত বিরোধের জেরে হারুন বেপারীর বাড়ীতে ঢুকে তার বসত ঘরে অগ্নি সংযোগ করে হারুন বেপারী ও তার সহধর্মীনি নিলুফা বেগমকে হত্যা চেষ্টা করে।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, ঘটনাটি রহস্যজনক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!