রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো দু’টি বাল্য বিয়ে

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ১ মার্চ, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

মাছুম তালুকদার,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে প্রশাসনের হস্তক্ষেপে একই দিনে দু’টি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাঁড়া গ্রামের চাঁন মিয়ার কন্যা ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মুনার সাথে মুন্সীগঞ্জ জেলার টঙ্গী বাড়ী উপজেলার কামারখারা এলাকার সিংগাপুর প্রবাসী যুবকের সাথে বিয়ে হচ্ছিল। পরে উপজেলা প্রশাসন খবর পেয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। অপরদিকে ঐদিনই একই ইউনিয়নের পাঁকিরা পাঁড়া গ্রামের মো. জামালের দশম শ্রেণিতে পড়–য়া কন্যার বাল্য বিয়েটিও বন্ধ করে দেয়া হয়। রোববার দুপুরে ও বিকালে উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত হয়ে বাল্য বিয়ে দুটি বন্ধ করেন। স্থানীয়রা জানায়, ষোলঘর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগমের উপস্থিতিতে তার আপন ভাতিজী মুনার সঙ্গে টঙ্গী বাড়ী উপজেলার সিংগাপুর প্রবাসী এক যুবকের সাথে বিয়ে হচ্ছিল। বিয়ের অনুষ্ঠানে বর যাত্রীও এসেছিল। এমন সময় শ্রীনগর থেকে পুলিশ এসে বিয়েটি বন্ধ করে দেয়। এ সময় বিয়ের গেইট ও প্যাল্ডেল ভেঙে দেয়া হয়। এ বিষয়ে মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনও বিয়ের অনুষ্ঠান নয়। বিয়ের কথা বার্তার জন্য মেহমান আমার বাড়িতে এসেছিল। বাল্য বিবাহের বিষয়ে একজন জনপ্রতিনিধির করনীয় সমন্ধে ফিরোজা বেগমের কাছে জানতে চাইলে তিনি এবিষয়ে কোনও সুদত্তর দিতে পারেনি। এব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশান ফেরদৌস জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে দুটি বাল্য বিবাহ বন্ধ করে দেয়া হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিতে নিষেধ করা হয়েছে। ওই দুই ছাত্রীর অভিভাবকরা মেয়েদের বিয়ে না দেওয়া শর্তে লিখিত দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এসআই মনিষ সরকারসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!