বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধু নিয়ে শেখ হাসিনার লেখা পড়বে প্রাথমিক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ১ মার্চ, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর ওপর একটি লেখা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে পাঠ করবে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সচিব মো. আকরাম-আল-হোসেন এ তথ্য জানান।আগামী ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। এ দিন একশ’ বছর পূর্ণ হবে তার জন্মের। সেই জন্মশতবার্ষিকী উপলক্ষে ওইদিন থেকে বছরব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ শুরু হতে যাচ্ছে। সেই জন্মশতবার্ষিকীতে আমাদের প্রধানমন্ত্রী জাতির পিতা সম্পর্কে একটা লেখা দেবেন।‘সেই লেখাটি আমরা সারা বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একযোগে পাঠ করাব ১৭ মার্চ।’প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে বঙ্গবন্ধুর ওপরে লিখে দেবেন। প্রত্যেক স্কুলে একযোগে এক সময়ে পাঠ হবে এটি।সচিব বলেন, প্রাথমিকের সব শিক্ষার্থীকে উদ্দেশ্য করে তিনি লেখা দেবেন।প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কোটি নয় লাখ ১৯ হাজার ২০১ জন শিক্ষার্থী রয়েছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!