সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাহাদাত পারভেজের মুক্তিযুদ্ধ বিষয়ক বই এলো বইমেলায়

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

স্টাফ রিপোর্টার:অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক সাহাদাত পারভেজের মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘গণহত্যা বধ্যভূমি ও গণকবর জরিপ : মুন্সীগঞ্জ জেলা’। বইটি প্রকাশ করেছে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র, ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সুবর্ণ প্রকাশনীর ১৫৭-১৬০ নম্বর স্টলে। ১৬৪ পৃষ্ঠার বইটির দাম ২০০ টাকা। মেলায় পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ২৪টি জেলার জরিপ গ্রন্থ প্রকাশ করেছে। মুন্সীগঞ্জের জরিপটি তাদের ২৩তম গ্রন্থ।প্রচলিত ধারণা মতে, মুন্সীগঞ্জ জেলায় ১৩টি গণহত্যার কথা জানা যায়। কিন্তু সাহাদাত পারভেজ দুই বছর ধরে ৩৬৭ বর্গমাইল আয়তনের মুন্সীগঞ্জের প্রায় প্রতিটি গ্রাম ঘুরে তথ্য সংগ্রহ করেন।তার অনুসন্ধানে বেড়িয়ে আসে অনেক নতুন তথ্য। এই গবেষণার মাধ্যমে ১৪৫টি গণহত্যা, ৬৫টি গণকবর, ৭টি বধ্যভূমি, ১৭টি নির্যাতন কেন্দ্রসহ মোট ২৩৪টি গণহত্যার নিদর্শন তুলে ধরা হয়। শহীদের তালিকার পাশাপাশি দালাল, রাজাকার ও শান্তিকমিটির সদস্যদের তালিকাও তুলে ধরা হয়েছে।মুন্সীগঞ্জের গণহত্যার বেশির ভাগই পূর্বপরিকল্পিত। এখানে মে মাসের শুরুতে ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সৈন্যদের পাঠানো হয় মূলত গণহত্যা পরিচালনার জন্য। বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিনাশী দলিল।এই বই সম্পর্কে লেখক সাহাদাত পারভেজ বলেন, মুন্সীগঞ্জে আমার জন্ম। এর আলো-বাতাসে আমি বড় হয়েছি। মানুষের জন্মের একটা দায় থাকে। আমি এই দায়বদ্ধতা থেকে এ বিষয়ে লিখতে প্রাণিত হয়েছি। বিপন্ন মানুষের হৃদয়ের রক্তক্ষরণ তুলে আনা সহজ ব্যাপার নয়। গণহত্যা, খুন, নির্যাতন, অগ্নিসংযোগ, বলাৎকার, ধর্ষণ, ধর্ষণ-পরবর্তী দেশান্তরসহ সব ঘটনাপ্রবাহের নানা বিশ্লেষণ তুলে আনার কাজটা কঠিন। প্রাণপণ চেষ্টা করেছি মুন্সিগঞ্জের মুক্তিযুদ্ধ তথা গণহত্যার একটা সামগ্রিক চিত্র তুলে ধরতে।সাহাদাত পারভেজ বর্তমানে দৈনিক দেশ রূপান্তরের ফটো এডিটর ও স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এর জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্ট্যাডিজ বিভাগের খন্ডকালীন শিক্ষক।তিনি ১৯৭৭ সালের ৮ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে জন্মগ্রহণ করেন। ‘গণহত্যা বধ্যভূমি ও গণকবর জরিপ : মুন্সীগঞ্জ জেলা’ লেখকের অষ্টম গ্রন্থ।এর আগে গবেষণাধর্মী গ্রন্থ গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য, গণহত্যা গজারিয়া : রক্ত, মৃত্যু মুক্তি, শেকড়ের খোঁজে, একটি বিদ্যালয় বৃত্তান্ত, শতবর্ষের পথিক (ফটো অ্যালবাম), যে ছবি হৃদয়ে আঁকা (কবিতা) ও চঞ্চল মাহমুদ : ক্যামেরার জাদুকর (সম্পাদনা) প্রকাশিত হয়।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!