শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

উত্তাল দিল্লিতে এবার মসজিদে আগুন, মিনারে হনুমান পতাকা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)নিয়ে জ্বলছে দিল্লি। সিএএ’র পক্ষে আন্দোলনকারীরা দিল্লির একটি মসজিদে আগুন দিয়েছে। এ সময় মসজিদটিতে জাফরান রঙের পতাকাও বেঁধে দেন তারা।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াইরের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিল্লির অশোক নগরে অবস্থিত একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে। শুধু তাই নয়, তারা জাফরান রঙের পতাকাও বেঁধে দেন মসজিদটিতে। সাধারণত হনুমান পতাকা জাফরান রঙের হয়ে থাকে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রানা আইয়ুব নামে এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্টে এ ঘটনার ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কর্তৃপক্ষের দ্বারা সত্যায়িত হওয়ার পর এই ভিডিওটি আবার পোস্ট করা হলো। এই ভিডিও দিল্লি থেকে করা। কিছু লোক মসজিদের উপরে ওঠে ভাঙচুর চালায় এবং জাফরান রঙের পতাকা উড়িয়ে দেয়।’ দিল্লিতে সিএএ নিয়ে সংঘর্ষে গত সোমবারের সংঘর্ষে মারা গিয়েছিলেন পাঁচজন। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত আরও ১৫ জন নিহতের খবর আসে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লির অব্যাহত এ সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। গতকাল উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায় সংঘর্ষ দেখা দেয়। বিভিন্ন বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। দিল্লির রাস্তায় লাঠি, ভাঙা কাঁচের টুকরা, ইট-পাথর পড়ে থাকতে দেখা যায়। রোববার, সোমবারের মতো মঙ্গলবারের সংঘর্ষেও দিল্লি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের অবশ্য মাঠে নামতে দেখা গেছে। পুলিশকে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করতে দেখা গেছে। চাঁদবাগ ও ভজনপুরা এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের ছবিও ধরা পড়েছে।মঙ্গলবার রাতে জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে কারিফিউ জারি করা হয়। এসব এলাকায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের দাবি উঠেছিল। তবে প্রশাসন জানিয়েছে, যথেষ্ট পুলিশ নামানো হয়েছে। এখনই সেনা নামানোর দরকার নেই।মঙ্গলবার মধ্য রাতে জরুরি ভিত্তিতে শুনানি করেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি এস মুরলীধরের বাড়িতে শুনানি করেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। জরুরি ভিত্তিতে হওয়া ও শুনানিতে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন দিল্লি হাইকোর্ট। বুধবার দুপুর ২ টা ১৫ মিনিটে দিল্লি হাইকোর্ট ফের শুনানি হওয়ার কথা জানা গেছে। তবে এখনও এ ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি।এদিকে, গত ২৪ ঘণ্টায় তিন দফায় বৈঠকে বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সংঘর্ষস্থল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা যায়নি তাকে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!