বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

মাদক বিরোধী কর্মকান্ডের জন্য মুন্সীগঞ্জে সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী হামলা, আটক ২

 প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি, ২০২০

স্টাফ রিপোর্টার:মাদক বিরোধী কর্মকান্ডের জন্য মুন্সীগঞ্জ প্রেসক্লাবের জ্যৈষ্ঠ সহ-সভাপতি গুলজার হোসেন ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় সন্ত্রাসী রাতুল প্রধান ও তার ভাই রাজীব প্রধান সসস্ত্র বাহিনী নিয়ে এ ঘটনা ঘটায়। এতে সাংবাদিক গোলজার ও তাঁর স্ত্রী সালেহা বেগম আহত হয়। ‌স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানাযায়, সাংবাদিক গুলজার অত্র এলাকায় সমাজ সেবক সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। আর তাই স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও পঞ্চয়াত কমিটির পুরোনো সদস্যরা তাকে ওই কমিটির নতুন সদস্য হিসেবে নির্বাচিত করেন। আর তাই তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। এমতাবস্থায় ওই কুচক্রি মহল তার বিরুদ্ধে বিভিন্ন হয়রানি মূলক বিভিন্ন কর্মকান্ড করে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় উত্তর ইসলামপুরে সামাজিক নাট্য সংগঠন কিশোর বাংলার আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে গোলজারকে অতিথি হিসেবে দাওয়াত করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাতুল তার বাহিনী নিয়ে সেখানে যায়। তার বাবা ফজল বেপারীকে অতিথি না করে সাংবাদিকে কেনো অতিথি করা হলো, এ নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায় পরিস্থিতি উত্তেজনা তৈরি হলে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। অনুষ্ঠান থেকে বেড়িয়ে আসার সময় গোলজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে রাতুল। সেখান থেকে কোন রকমে গোলজার উত্তর ইসলামপুর তিন রাস্তার মোড়ে আসলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা রাজীব প্রধান হামলা চালায় সেখানে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে রাতুল ও রাজীব বাহিনী। মারধরের খবর পেয়ে গোলজারের স্ত্রী স্বামীকে রক্ষা করতে আসলে তাকেও মারধর করে রাতুল। ‌স্থানীয় দোকানদার আব্দুল হালিম বলেন, রাজীব, রাতুলদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারেনা। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কথা বললেই তার খবর করে ছারেন। ‌স্থানীয় মরিয়ম আক্তার মিতু বলেন, এলাকায় প্রভাব খাটিয়ে দেদারছে সন্ত্রাসী ও মাদকের ব্যবসা করে যাচ্ছে রাতুল,রাজীব ও তাঁর দলবল। অথচ প্রতিবাদ করতে গেলেই মার খেতে হচ্ছে। জীবন হারানোর ভয়ে থানায় যেতেও কেউ সাহস পায়না। ভূক্তভোগীদের কাছ থেকে জানা যায়, তারা থানায় অভিযোগ করতে এলে মুন্সীগঞ্জ শ্রমিক লীগের সভাপতি কাসেম মাদক বিক্রেতা সন্ত্রাসী রাতুল ও রাজীবের পক্ষ নিয়ে থানা এসে অভিযোগ প্রধানে বাধাগ্রস্ত করে। আমাদের সহ সকল সাংবাদিকদের থানা থেকে বেরিয়ে যেতে হুমকি প্রদান করেন। এ বিষয়ে কাশেমের কাছে যানতে চাইলে তিনি সংবাদ কর্মিদের সাথে অশোভন আচরণ করেন। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জান জানান, ঘটনাটি জানতে পেরে তাৎ ক্ষণিক সাংবাদিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়। রাতুল ও রাজীবকে আটক করে থানায় আনা হয়। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!