রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে দোলা আক্তার (২১) নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মালখানগর ই্উনিয়নের ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটে। দোলা নিজ বসতঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ১০ টার দিকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সে উপজেলার ফুরশাইল গ্রামের মৃত মান্নান দেওয়ানের মেয়ে ও মালখানগর ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী। তবে কেন এমন ঘটনা ঘটল তা এখনো কেউ বলতে পারেনি। কান্না করতে করতে দোলার মা ছালমা বেগম বলছিলেন, রাত সাড়ে ৮ টা পর্যন্ত বাড়ির আঙ্গিনায় পাশের ছোট ছেলে-মেয়েদের সাথে ব্যাডমিন্টন খেলছিল। ৯টার দিকে ওর ঘরে পড়তে বসল তাকে তিনি খেয়ে পড়তে বসতে বলছিলেন। সে পরে খাবে বলে জানিয়েছিল। দোলার দাদা সাত্তার দেওয়ান জানান, তার নাতনির কোন সমস্যা ছিল না, বাড়িতে কোন ঝগড়া ঝামেলা ছিল না, কেন সে এমন কাজ করল। শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে ডাকাডাকি করলে কোন শব্দ না পাওয়ায় বাড়ির লোকজন গিয়ে দরজা ভেঙে দেখে আঁড়ার সাথে ওড়না গলায় ফাঁস দিয়ে ঝুলছে। লোকজন তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক বলে আগেই মারা গেছে। সিরাজদিখান থানা পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, দোলার ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল, তাই ধারণা করা হচ্ছে আত্মহত্যা। কি কারণে এ কাজা করল তা জানা যায় নাই। লাশ ময়নাতদন্তে মর্গে পাঠিয়েছি, তার ফুপু বাদী হয়ে মামলা করেছে। তদন্ত চলছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!