বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ধলেশ্বরী নদী বাঁচাতে মুন্সীগঞ্জে দুইদিনের প্রতিবাদী কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ৯ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

মুন্সীগঞ্জের বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি ও শিল্পকারখানার বর্জ্যে ধলেশ্বরী নদী দূষণ ও দখলের প্রতিবাদে এবং ‘ধলেশ্বরী নদী বাঁচাও’ স্লোগানে দুই দিনের প্রতিবাদী কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির প্রথমদিন শনিবার মুন্সীগঞ্জের নাগরিক সমাজ একটি শোভাযাত্রা বের করে।

জেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বিকেলে ৪টায় ধলেশ্বরী নদী রক্ষার দাবিতে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি সংলগ্ন শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদী নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় মান্নান হিরার রচনায় ও শিশির রহমানের নির্দেশনায় মুন্সীগঞ্জ থিয়েটার সার্কেল পরিবেশন করে নাটক “ধলেশ্বরী কাব্য গাঁথা।”

 

ধলেশ্বরী বাঁচাও কর্মসূচিতে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এবং মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মুন্সীগঞ্জ জেলা শাখা, মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা একাত্মতা ঘোষণা করেন। ধলেশ্বরী নদী দখল ও দূষণের হাত থেকে রক্ষার দাবিতে মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদ স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পেশ করেন।

 

সংগঠনের আহবায়ক এড. সুজন হায়দার জনির সভাপতিত্বে এই কর্মসূচিতে মুন্সীগঞ্জের সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন এবং তারা বলেন, প্রতিবাদ নয়, ধলেশ্বরী নদী রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যা নদীও রক্ষা করতে হবে। ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি ও শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য এবং অ্যাশ যেমন নদী ও পরিববেশ দূষণ করছে, তেমনি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার বিষাক্ত পানিও ধলেশ্বরীতে এসে যুক্ত হচ্ছে।

 

এদিকে, প্রতিবাদী নাগরিক সমাবেশের দ্বিতীয় দিনে আগামীকাল রোববার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় একই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!