শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধন মার্চে

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ৭ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক আগামী মাসে (মার্চে) উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন উন্নয়নের কাজ জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে দফতরপ্রধান এবং প্রকল্প পরিচালকদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালাচনা ও নাগরিকসেবা প্রদানবিষয়ক সভা শেষে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, মার্চে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক। এক্সপ্রেসওয়ে একেবারে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। প্রধানমন্ত্রীকে সশরীরে এটি উদ্বোধনের অনুরোধ জানিয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। তিনি যেদিন সময় দেবেন, সেদিনই উদ্বোধন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, যেসব ঠিকাদার সময়মতো সড়ক নির্মাণ ও মেরামত কাজ শেষ করবেন না কিংবা কাজ ধীরে করবেন তাদের কার্যাদেশ বাতিল করা হবে। প্রয়োজনে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।

সরকার প্রায় তিন লাখ দক্ষ গাড়িচালক তৈরির উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) এ বিষয়ে প্রকল্প গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতি মাসে বিআরটিসির এক কোটি টাকা বকেয়া পরিশোধ করা হচ্ছে। লিজ দেয়ার ক্ষেত্রে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।‘

কর্ণফুলী টানেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৫১ শতাংশ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এক কিলোমিটার ২২৮ মিটারের বোরিং সম্পন্ন হয়েছে।’

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম, বিআরটিএর চেয়ারম্যান মো. কামরুল আহসান, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!