রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে কন্ট্রাকটর ও হেলপারের মারধরে যাত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ৬ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে সীট নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাস কন্ট্রাক্টর ও হেলপারের বেদরক মারধরে জ্ঞান হারা হয়ে আল আমিন (৩১) নামে এক যাত্রী হাসাপতালে ভর্তি হয়েছেন। গুলিস্তান-টংগীবাড়ী রুটের ডি.এম পরিবহন গাড়ী নং ১১-১৭৪৮ এর কন্ট্রাক্টর ও হেলপারে বিরুদ্ধে ওই যাত্রীকে মারধর করার অভিযোগ তোলেন আহতের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টার দিকে উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত যাত্রী উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী গ্রামের মালেক মাষ্টারের ছেলে। হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে ভূক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেন নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিএম পরিবহন ১১-১৭৪৮ নম্বরযুক্ত গাড়ীটি ঢাকা থেকে নিমতলা হয়ে টংগীবাড়ী যাচ্ছিল। গাড়ীটি নিমতলা বাসস্ট্যান্ডে এসে থামার পর একজন যাত্রী নেমে যায়। ওই ফাকা সীটে আল আমিনের বাচ্চাকে বসাতে গেলে কন্ট্রাকটরের সাথে তর্ক হয়। এর পর গাড়ীর কন্ট্রাক্টর ও হেলপার আমিনকে এলোপাথারী কিল, ঘুষি লাঠি মারতে মারতে গাড়ী থেকে নামায়। পরে আমরা গিয়ে ওই যাত্রী জ্ঞানহারা অবস্থায় নিতমলায় অবস্থিত বসুমতি হাসপাতালে নিয়ে ভর্তি করি। আহত যাত্রীর স্ত্রী বলেন, আমরা ঢাকা থেকে সিরাজদিখান আসছিলাম। নিমতলায় আসার পর একজন যাত্রী নেমে যায়। ওই সীটে আমার স্বামী বাচ্চাকে বসাতে গেলে কন্ট্রাকটরের সাথে তর্ক হয়। এর পর কন্ট্রাক্টর ও হেলপার আমার স্বামীকে এলোপাথারী ভাবে মারধর করে। মারধরের একপর্যায়ে আমার স্বামী জ্ঞানহারা হয়ে যায়। পরে নিমতলা বাস স্ট্যান্টের লোকজন আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করে। আমি কন্ট্রাক্টর ও হেলপারের বিচার চাই। হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল বাছেদ জানান, ঘটনাটি আমার জানা নেই। মারামারির বিষয় আমরা দেখি না। সিরাজদিখান থানার ডিউটি অফিসার এস,আই রিপন জানান, এ বিষয়ে কেউ আমাদের কাছে আসে নাই। আর এরকম কোন তথ্য আমাদের জানা নাই।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!