শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চলতি মাসেই নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ছাড়

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ৫ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হচ্ছে নতুন করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই। আর চলতি মাসেই এসব প্রতিষ্ঠানের এমপিও ছাড়ের নির্দেশনাও দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও এমপিও তথ্য যাচাই-বাছাই কমিটির সদস্য অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে পারবো।’ যাচাই-বাছাই চূড়ান্ত করা ফাইল অনুমোদন করবেন সচিব, উপমন্ত্রী ও মন্ত্রী। এরপর প্রতিষ্ঠানের এমপিও ছাড়ের আদেশ জারি হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেন, ‘যাচাই-বাছাই শেষ পর্যায়ে। এক সপ্তাহের মধ্যে ফাইল প্রস্তুত করে সচিবের কাছে উপস্থাপন করা হবে। ফাইল চূড়ান্ত হওয়ার পর এমপিও ছাড়ের নির্দেশনা দেওয়া হবে। এ মাসের মধ্যেই সব কাজ শেষ করা হবে।’

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগও যাচাই-বাছাই শেষ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যাচাই-বাছাই কমিটির সদস্য ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) কবির আল আসাদ বলেন, ‘যাচাই-বাছাই শেষ হয়েছে। মন্ত্রী অনুমতি দিলে ফাইল উপস্থাপন করা হবে। একদিনের মধ্যেই সব কাজ শেষ করা যাবে।’

দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর গত বছরের ২৩ অক্টোবর একযোগে ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

এমপিওভুক্তির আদেশে বলা ছিল—যেসব তথ্যের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, সেসব তথ্য ভুল বা অসত্য প্রমাণ হলে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তথ্যের সঠিকতা যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও আদেশ কার্যকর হবে।

যেসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে সমলোচনা ছিল সেগুলো তালিকা থেকে বাদ পড়বে কিনা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর যাচাই-বাছাইয়ের রিপোর্ট মাউশিতে পাঠালে জানা যাবে।’

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!