বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

এলাকার উন্নয়নে ২০ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

 প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ৩ ফেব্রুয়ারি, ২০২০

প্রতিটি নির্বাচনি এলাকার অবকাঠামো উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ দিতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বুধবার সংসদে এ-সংক্রান্ত দুটি প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ কথা জানান।

ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ এবাদুল করিম এবং সংরক্ষিত আসনের নাজমা আকতারের পৃথক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ চলমান আছে, যা আগামী জুনে সমাপ্ত হবে। সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ রেখে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ অনুমোদন প্রক্রিয়াধীন আছে।

মানিকগঞ্জের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ৭০ ভাগ ভূ-পৃষ্ঠের পানি আর ৩০ ভাগ ভূ-গর্ভস্থ পানির উৎসের ওপর নির্ভরতা নিশ্চিত করে ঢাকাবাসীর মধ্যে পানি সরবরাহ করা হবে।

সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশের ২২৩টি উপজেলায় ৫ কোটি ২৫ লাখ স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫৮ শতাংশ। দেশের যেসব উপজেলার স্মার্টকার্ড এখনও মুদ্রণ হয়নি তা আগামী বছরের জুন নাগাদ মুদ্রণ শেষে বিতরণ করা হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!