বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

দেশের কোথাও সাঁকো থাকবে না : পরিকল্পনামন্ত্রী

 প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, ৩ ফেব্রুয়ারি, ২০২০

সিলেট বিভাগের বৃহৎ পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে বিভাগের বৃহৎ কুশিয়ারা নদীর ওপর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শনিবার দুপুরে সেতুটির নির্মাণ কাজের কুশিয়ারা নদীর দক্ষিণ পাড়ে সেতুর পিয়ার ও স্প্যানগুলোর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রগতিতে আন্তরিক হয়ে কাজ করছেন।

দেশের কোথাও সাঁকো থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামীণ জনপদ সহ দেশের প্রতিটি অঞ্চলে এখন উন্নয়নের গণজোয়ার বইছে উন্নয়নশীল রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।

এ সময় মন্ত্রীর একান্ত সচিব হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ সেতুর প্রকৌশলী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৭০২.৩২ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ এখন পুরোদমে চলছে। ইতোমধ্যে প্রায় ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। ১শ কোটি ২৬লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটি পিসি গার্ডার এবং বক্স গার্ডারের সমন্বয়ে করা হচ্ছে। সেতুটির প্রস্থ ১০.২৫ মিটার। ১৫ টি স্প্যানের এই সেতুটিতে ১৪টি পিয়ার রয়েছে। এ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য আড়াই কিলোমিটার। সেতুটির কাজ শুরু হয় ২০১৬ সালের ডিসেম্বর মাসে। চলতি বছরের ১৪ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্থর স্থাপন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!