বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আল্লামা আহমদ শফীর ইমামতিতে দুপুর ২টায় শাহ সাহেবের জানাজা, এখনই জনস্রোত

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, ৩০ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন ও কিশোরগঞ্জ শহিদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহের (৭৪) জানাজার নামাজ আজ (৩০ জানুয়ারি) দুপুর ২টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এ জানাজার নামাজে ইমামতি করবেন।

জানা যায়, দুপুর ২টায় এ জানাজার নামাজে অংশ গ্রহণ করতে ইতোমধ্যে সারাদেশের আলেম-উলামা, মাদরাসা ছাত্র ও সাধারণ মানুষসহ লাখো মুসল্লি শোলাকিয়া ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে এখনও লাখো মানুষ স্রোতের মতো ছুটে আসছেন শোলাকিয়া ঈদগাহ ময়দানের দিকে।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ধানমন্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা আনোয়ার শাহ ইন্তেকাল করেন। আনোয়ার শাহের ইন্তেকালের খবরে সারাদেশের আলেম-উলামাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আল্লামা আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেম ও বরেণ্য রাজনীতিক আল্লামা আতহার আলী (রহ.) সন্তান। তিনি কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক ছিলেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!