শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সরাসরি কক্সবাজার থেকে সাগর পথে সেন্টমারটিন চলাচল করবে এম ভি কর্ণফুলী এক্সপ্রেস

 প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ২৯ জানুয়ারি, ২০২০

আগামী ৩০ জানুয়ারী ২০২০ রোজ বৃহস্পতি বার শুভ উদ্বোধন হতে যাচ্ছে, সরাসরি সাগর পথে কক্সবাজার থেকে সেন্টমারটিন রুটে জাহাজ চলাচল । বিলাস বহুল উপকূলীয় যাত্রিবাহী জাহাজ এম ভি কর্ণফুলী এক্সপ্রেস এ করে উদ্বোধন এর পরদিন ৩১ জানুয়ারী , শুক্রবার থেকেই পর্যটক রা কক্সবাজার থেকে সরাসরি সাগর পথে সেন্টমারটিন ভ্রমন করতে পারবেন, এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ টিতে করে ।

MV Karnafuly express
MV Karnafuly Express

জাহাজ টির কক্সবাজার এর পরিচালক ও ফারহান এক্সপ্রেস ট্যুরিজম এর ব্যাবস্থাপনা পরিচালক এম হোসাইনুল ইসলাম বাহাদুর লঞ্চ ভেসেল ফাইন্ডার্স বাংলাদেশ কে জানান, ৩০ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী । নৌ পরিবহন মন্ত্রণালয় মাননীয় সচীব জনাব মোঃ আব্দুস সামাদ ।

MV Karnafuly express
MV Karnafuly Express

জাহাজ টি পরিচালনায় থাকছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ । জাহাজ টি পরিচালনায় সার্বিক সহযোগীতায় থাকছে – ফারহান এক্সপ্রেস ট্যুরিজম । এই জাহাজ টি হচ্ছে, বাংলাদেশ অভ্যান্তরীন নৌ পরিবহন সংস্থা – বি আই ডব্লিও টিসি এর জার্মানি থেকে আমদানি কৃত উপকূলীয় যাত্রিবাহী জাহাজ বহরের লিজেন্ডারি নৌযান সাবেক এম.ভি আলাউদ্দিন আহমেদ। যা বর্তমানে এম ভি কর্ণফুলী এক্সপ্রেস নামে রিবডি করে নতুন ভাবে, নতুন সাজ সজ্জায় রুপান্তরিত হয়েছে।

MV Karnafuly express
MV Karnafuly Express

কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে নিয়মিত প্রবাল দ্বীপ সেন্টমারটিন এর উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যাবে জাহাজ টি। কক্সবাজার ঘাট থেকে ছাড়বে প্রতিদিন সকাল ৭.০০ মিনিট । সেন্টমারটিন থেকে ছাড়বে প্রতিদিন বিকাল ৩.০০ মিনিট । উভয় দিক থেকে গন্তব্যে পৌছুতে সময় লাগবে ৪ থেকে ৫ ঘন্টা । কিছুদিন পর সেন্টমারটিন থেকে ফেরার সময় আরো ১ ঘন্টা পেছানো হতে পারে ।

এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর ইকোনমি আসনের (২য় শ্রেনী চেয়ার) ভাড়া জন প্রতি দুই হাজার টাকা । এছাড়া বিজনেস শ্রেণী আসন (১ম শ্রেনী চেয়ার) ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৫শ’ টাকা। মোট ১৭ টি লাক্সারি ক্লাস কেবিন রয়েছে এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এ। এদের মধ্যে ইকোনমি শ্রেণী কেবিন (২য় শ্রেনী) এর ভাড়া ১২ হাজার টাকা ও লাক্সারি ক্লাস (ভি আই পি) কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা। প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত জন প্রতি আলাদা সাধারন টিকেট কেটে নিতে হবে । প্রতিটি টিকেট এর সাথে সৌজন্য মূলক নাস্তা অন্তঃভুক্ত আছে । আর ভাড়া হছে আপ – ডাউন বা আসা – যাওয়া সহ। কোন যাত্রী ভিন্ন তারিখে ফিরতে চাইলে তা টিকেট সংগ্রহ করার সময় উল্লেখ করতে হবে।

MV Karnafuly express
MV Karnafuly Express

এম ভি কর্ণফুলী এক্সপ্রেস যোগাযোগ ও তথ্য জানতে: ইমেইল করুন

এম ভি কর্ণফুলী এক্সপ্রেস যোগাযোগ ও তথ্য জানতে ফলো করুন: MV Karnafuly Express

এম ভি কর্ণফুলী এক্সপ্রেস যোগাযোগ ও বুকিং এর জন্য ফোন নম্বরঃ বুকিং শুরু হওয়া মাত্র এখানে আপডেট করা হবে।

জাহাজ টি পূর্বে বি আই ডব্লিও টিসি এর মালিকানায় থাকা কালীন চট্টগ্রাম (সদরঘাট) – হাতিয়া (নলচিরা) ভায়া সন্দ্বীপ চলাচল করতো। বর্তমানে এই জাহাজটির মালিকানা স্বত্ত কর্নফুলী শিপইয়ার্ড নিজে অধিগ্রহন করে, দেশের অন্যতম শীর্ষ ডিজাইন ফার্ম এস.এস.টি মেরিন সল্যুশন কর্তৃক নকশা পরিবর্তন করে। এম.ভি কর্নফুলী এক্সপ্রেস কে নিজস্ব ডক ইয়ার্ড এ নতুনভাবে চলাচলের উপযোগী করে তোলে। সম্পূর্ণ প্রস্তত নৌযানটি সার্ভিসে যাওয়ার আগে সী ট্রায়ালের অংশ হিসাবে কর্ণফুলী নদী থেকে পতেঙ্গা এর সমুদ্র মোহনা অবধি, ট্রায়াল সমপন্ন করে।

MV Karnafuly express
MV Karnafuly Express

প্রায় ৫৫ মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রসস্থ জাহাজ টি তে মেইন প্রাপালেশন ইঞ্জিন হচ্ছে দুই টি । আমেরিকার বিখ্যাত কামিন্স ব্র্যান্ড এর এক একটির ক্ষমতা প্রায় ৬০০ বি এইচ পি করে। জাহাজটি ঘন্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। ১৭ টি ভিআইপি কেবিন সমৃদ্ধ। এই নৌযানে ভিন্ন ক্যাটাগরির প্রায় ৫১০ টি আসন ব্যাবস্থা রয়েছে। রয়েছে প্রসস্থ হাল কনফারেন্স হল রুম, ডাইনিং স্পেস, সী ভিউ ব্যালকনি।

MV Karnafuly express
MV Karnafuly Express

উন্নত ও আধুনিক নেভিগেশন ব্যাবস্থার জন্য রয়েছে, জিপি এস, ইকোসাউন্ডার, রাডার, কম্পাস । রয়েছে অগ্নি নির্বাপক ব্যাবস্থা । জীবন রক্ষাকারী সরঞ্জাম লাইফ জ্যাকেট, লাইফ র‍্যাফট, লাইফ বয়া এর পাশা পাশি রয়েছে ইমারজেন্সি লাইফ সেভিং বোট। দীর্ঘ দিন এ উপকূলীয় পথে অভিজ্ঞ মাস্টার ও ক্রু দ্বারা জাহাজ টি পরিচালনা করা হবে । জাহাজের যাত্রীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিযুক্ত থাকবে বলে আশা করা যাচ্ছে (আলোচনা চলছে) ।

MV Karnafuly Express
লাক্সারি ক্লাস কেবিন – এম ভি কর্ণফুলী এক্সপ্রেস
MV Karnafuly Express
লাক্সারি ক্লাস কেবিন – এম ভি কর্ণফুলী এক্সপ্রেস

ফারহান এক্সপ্রেস ট্যুরিজম এর ব্যবস্থাপনা পরিচালক ও নৌ পর্যটন ব্যবসায়ী এম হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, সর্বোচ্চ পর্যটক সেবার মানসিকতা নিয়ে সরাসরি সাগর পথে নতুন এই রুটে অত্যাধুনিক ও বিলাসবহুল জাহাজ এর ব্যবস্থা করেছি। ভাড়াও ন্যুনতম করার চেষ্টা করেছি । আমরা আশা করছি, পর্যটক বাহী নতুন এই আধুনিক জাহাজ টি কক্সবাজারে পর্যটন এর অপার সম্ভবনার নতুন দিগন্ত উম্মোচন করবে ইনশাআল্লাহ ।

MV Karnafuly Express
এম ভি কর্ণফুলী এক্সপ্রেস

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!