সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে খালপাড় জামে মসজিদের ভিত্তি স্থাপন

 প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ২৯ জানুয়ারি, ২০২০

সিরাজদিখানে খালপাড় জামে মসজিদের ভিত্তি স্থাপন

সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী খালপাড় নয়াহাটি হযরত আবুববকর (রাঃ) জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়। ২৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় এ মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়। আধুনিক ইসলামী স্থাপত্য শৈলী সম্বলিত ও দৃষ্টিনন্দন জামে মসজিদের ভিত্তি স্থাপন করেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ। মসজিদ নির্মাণ কাজের সার্বিক তত্তাবধান ও তদারকিতে রয়েছেন চিত্রকোট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হুদা বাবুল। ১৭০০ বর্গফুটের আয়তন বিশিষ্ট নির্মাণাধীন খালপাড় নয়াহাটি হযরত আবুববকর (রাঃ) জামে মসজিদের নির্মাণে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১১ লক্ষ টাকা। এ মসজিদটি নির্মাণ ব্যয় মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ বাবু সুকুমার রঞ্জন ঘোষের মসজিদ,মন্দির ও গীর্জা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তহবিল থেকে প্রদান করা হয়েছে । মসজিদের ভিত্তিস্থাপন ও মোনাজাত পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইয়াকুব খান, মসজিদের মোতাওয়াল্লি, স্থানীয় ইউপি সদস্য নুর আলী বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা আল মামুন, আওয়ামীলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মিয়াজুদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাথমিক ভাবে নিজস্ব অর্থায়নে মসজিদ কমপ্লেক্সের কাজ শুরু করা হয়েছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!