রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঘুষ ঠেকাতে সাইনবোর্ডে মোবাইল নম্বর

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, ২৮ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ ঠেকাতে সাইনবোর্ডে নিজের মোবাইল নম্বর দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। তার এমর উদ্যোগ সবার নজর কেড়েছে।

ভুপালী সরকার জমির নামজারিসহ ভূমি অফিসের যেকোনো কাজের জন্য সরকারি ফি ছাড়া কাউকে অতিরিক্ত টাকা না দেয়ার পরামর্শ দিয়েছেন। তার নেয়া এ উদ্যোগ সফলে সহযোগিতা করতে নিজ কার্যালয়সহ সব ইউপির ভূমি অফিসগুলোর সামনে একটি করে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। যেখানে কাজের বিবরণসহ সরকারি ফি উল্লেখ করে নিজের মোবাইল নম্বরও দিয়েছেন।

ফয়লা গ্রামের আব্দুস সবুর বলেন, এটি মহৎ উদ্যোগ। মানুষ সাইনবোর্ড দেখে জানতে পারছেন সরকারি ফি কত। ই-সেবা বা জমির নামজারির অন্য বিষয়ে গ্রামের অনেকেই অনভিজ্ঞ। ফলে বাধ্য হয় দালালদের কাছে যেতে হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার বলেন, জমির নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০, নোটিশ জারি ফি ৫০, রেকর্ড সংশোধন ফি এক হাজার ও মিউটেশন খতিয়ান ফি একশ টাকাসহ ১১৭০ টাকা। এর অতিরিক্ত কোনো টাকা ভূমি অফিসের কেউ নিলে বা হয়রানি করলে সরাসরি আমাকে কল করতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ঘুষ দাতা-গ্রহীতা দুইজনই অপরাধী। ফলে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে উভয়কেই শাস্তির আওতায় আনা হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!