বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বিএনপি ছাড়ছেন মুন্সীগঞ্জের মিজানুর রহমান সিনহা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, ২৮ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির বেশ কয়েকজন নেতা সম্প্রতি নানা কারণ দেখিয়ে দল ছেড়েছেন। সেই তালিকায় যুক্ত হচ্ছেন দলটির কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জের মিজানুর রহমান সিনহা।

শুধু বিএনপিই নয়, এই শিল্পপতি রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত ২২ জানুয়ারি দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিএনপি মহাসচিব বরাবর একটি আবেদনপত্র জমা দেন সিনহা। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কেউ। সিনহাও রয়েছেন দেশের বাইরে।

অব্যাহতিপত্রে সিনহা উল্লেখ করেছেন, গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়ার পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। তাই আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সম্ভব নয়। সেহেতু আমি রাজনীতি থেকে সম্পূর্ণরূপে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিষয়টি নিয়ে কথা বলতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে একাধিকবার টেলিফোন করলেও কথা বলা সম্ভব হয়নি।

তবে বিএনপি মহাসচিবের একটি ঘনিষ্ঠ সূত্র খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে গত কয়েকদিন ধরে তার নিজ এলাকা মুন্সীগঞ্জে অব্যাহতি নেয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে বলে জানা গেছে।

মিজানুর রহমান সিনহা বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মিজানুর রহমান সিনহা ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে সিনহা বিএনপিতে যোগদান করেন।পরে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে বারবার দায়িত্ব পান।

সিনহা মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!