সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পুকুর কাটা নিয়ে বিরোধ সিরাজদিখানে হামলায় আহত ইতালী প্রবাসী দৌলত

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)  প্রতিনিধিঃ সিরাজদিখানে পুকুর কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের মৃত আব্দুল মান্নান হাজীর বড় ছেলে ইতালী প্রবাসী দৌলত হোসেন(৫০) । গত বুধবার রাত দুইটার দিকে রামানন্দ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় হামলায় আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর হামলায় জড়িতদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের মৃত আব্দুল মান্নান হাজীর বড় ছেলে ইতালী প্রবাসী দৌলত হোসেনের সঙ্গে একই এলাকার ও মোঃ কামরুজ্জামান মনির খন্দকার, ওমর ফারুক,পারভেজ,মোঃ সাহেদ আলী, মোঃ শাহীন,আবু হায়াত ও ফাহিমসহ আরো অজ্ঞাত ৮/১০ জনের একটি জমির মধ্যে পুকুর কাটা নিয়ে বিরোধ চলে আসছিল। জমিটি ইতালী প্রবাসী মোঃ দৌলত হোসেনর পৈত্রিক সূত্রে পাওয়া। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকেও কোনো সমাধান হয়নি। গত বুধবার দুপুরে দৌলত হোসেন পুনরায় পুকুর খননের কাজ শরু শুরু করেন। বিষয়টি জানতে পেরে মোঃ কামরুজ্জামান মনির খন্দকার ও তার সহযোগীরা রাত ২চায় দৌলত ও তার ভাই মোঃ আমির হোসেনসজ অন্যদের ওপর হামলা চালায়। তারা লাঠিসোটা ও রড দিয়ে তাকে পেটানো শুরু করে। এতে দৌলত হোেসেনর মাথা ফেটে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এদিকে দৌলতের ওপর হামলার খবর শুনে সংঘর্ষের আশঙ্কায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত দৌলত হোেসন বলেন, সিরাজদিখান লতব্দী ইউনিয়নের রামানন্দ মৌজাস্থিত ২০০ শতাংশ জমি আমরা পৈত্রিক সূত্রে মালিক ও ভোগ দখলদার হিসাবে আছি। গত বুধবার রাক ২ ঘটিকার সময় আমি আমার লোকজন নিয়া উক্ত সম্পত্তিতে পুকুর তৈরীর জন্য মাটি কাটার কাজ করার সময় বর্ণিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা হাতে লোহার রড, হাকিস্ট্রিক, বাঁশের লাঠি, কাঠের ডাসা ইত্যাদি নিয়া বে-আইনী জনতাবদ্ধে সজ্জিত হইয়া অনধিকার ভাবে আমাদের সম্পত্তিতে প্রবেশ করিয়া মোঃ কারুজ্জামান মনির খন্দকারের হুকুমে ওমর ফারুকের হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে আমার মাথায় বারি মারিয়া ফাঁটা রক্তাক্ত জখম করে। আমাকে বাঁচানোর জন্য আমার ভাতিজা মোঃ সজিব হোসেন (১৭) আগাইয়া আসিলে বর্ণিত বিবাদীগন আমাকে ও আমার ভাতিজাকে এলোপাথারী ভাবে লোহার রড, হাকিস্ট্রিক, বাঁশের লাঠি, কাঠের ডাসা দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমার প্যান্টের পকেটে থাকা নগদ ১৭,৫০০/- টাকা পাভেজ নিয়া নেয় এবং আমার ভাগ্নি জামাই মোঃ টিপু সুলতান মীর (৪৫), পিতা- মোঃ সহিদ উল্লাহ মীর, সাং- নতুন ভাষানচর এর প্যান্টের সামনের ডান ও বাম পকেটে থাকা নগদ ১,২৫,০০০/- টাকা আবু হায়াত ও ফাহিম বিবাদীদ্বয় নিয়া নেয়। অভিযুক্ত মোঃ কামরুজ্জামান মনির খন্দকার বলেন, আমাদের এলাকার লোকজন ওদের মারপিট করেছে। আমি ছিলাম না ওই সময়ে। মূলত সিড়ি ঘাটলার মাটি কেটে নেওযার কারনে এই মারামারি হয়েছে। ওরা আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। সিরাজদিখান থানার ওসি তদন্ত আজিজুল হক হাওলাদারও লিখিত অভিযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!