শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত

 প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ৪ আগস্ট, ২০২৩

৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত

সিরাজ‌দিখান (মুন্সীগঞ্জ) প্রতিনি‌ধিঃ

গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪১ তম বি‌সিএস এর ফলাফল প্রকাশ করা হয়।
এতে ২ হাজার ৫২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর ম‌ধ্যে মুন্সীগঞ্জ জেলার সিরাজ‌দিখান উপ‌জেলার ২জন সুপা‌রিশপ্রাপ্ত হন ।
দুজ‌নের ম‌ধ্যে একজন মোঃ সাইফুল ইসলাম উপ‌জেলার বালুচর ইউ‌নিয়‌নের মোল্লাকা‌ন্দি গ্রা‌মে জন্মগ্রহণ ক‌রেন । তি‌নি বি‌সিএস(প্রশাসন) ক‌্যাডা‌রে সুপা‌রিশপ্রাপ্ত হন ।

‌তি‌নি ২০১০ সা‌লে এস এস সি‌তে গো‌ল্ডেন এ প্লাস ও ২০১২ সা‌লে এইচএসসি‌তে ‌গো‌ল্ডেন এ প্লাস পান । এরপর ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে কৃ‌তি‌ত্বের স‌হিত গ‌ণি‌তে অনার্স ও মাস্টা‌র্স পাশ ক‌রেন ।
ব‌্যক্তিগত জীব‌নে তারা ৭ ভাই ১ বোন । বড় ভাই সিএজি এর অধীন স্বাস্থ্য অধিদপ্তরে অডিটর হিসেবে কর্মরত এবং অন্য সকল ভাই‌য়েরা নিজ নিজ পেশায় সুনামের সহিত কর্মরত।

এবং অপর সুপা‌রিশ প্রাপ্ত হ‌লেন সায়মা মাহমুদ (মীম) । তি‌নি বিসিএস (শিক্ষা) ক্যাডা‌রে সুপা‌রিশপ্রাপ্ত। মীম উপ‌জেলার রাজানগর ইউ‌নিয়‌নের সৈয়দপুর গ্রা‌মের বা‌সিন্দা ।

‌তি‌নি ২০১০ সা‌লে এস এস সি‌তে গো‌ল্ডেন এ প্লাস ও ২০১২ সা‌লে এইচএসসি‌তে ‌গো‌ল্ডেন এ প্লাস পান । এরপর ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে ফি‌জি‌ক্স বিষ‌য়ে অনার্স ও মাস্টা‌র্সে প্রথম শ্রেণী পে‌য়ে গৌরব অর্জন ক‌রেন ।

তার পিতা মরহুম আলী মাহমুদ ডিল্পোমা ইন্জিনিয়ার ছিলেন। তার মা কামরুন নাহার, উপ‌জেলার চিত্রকোট সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হি‌সে‌বে কর্মরত আ‌ছেন ।
একমাত্র ছোটভাই কম্পিউটার ইন্জিনিয়ার। তার স্বামী স্বামী সফটওয়্যার ইন্জিনিয়ার।
জীব‌নে সংগ্রামে এক বি‌শেষ অবদান রা‌খেন মীম । ছোট বেলায় বাবা মারা যাওয়ার পর তার বাবার রে‌খে যাওয়া সম্প‌দের হিস‌্যা পান‌নি তারা । তার মা কামরুননাহার ক‌ঠিন সংগ্রা‌মের মধ‌্য দি‌য়ে দু‌টি সন্তান‌কে উচ্চ শি‌ক্ষিত ক‌রে তো‌লেন ।
এ খব‌রে সিরাজ‌দিখান প্রেসক্লাবসহ সুধীজ‌নেরা তা‌দের প্রশংসা ক‌রেন এবং নির‌পেক্ষ নি‌য়ে‌াগের জন‌্য বর্তমান প্রধান মন্ত্রী শেখ হা‌সিনা‌কে ধন‌্যবাদ জানান ।

সিরাজ‌দিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সুপা‌রিশপ্রাপ্ত দুজ‌নে‌কেই অ‌ভিনন্দন জানান এবং তা‌দের নিজ নিজ কর্মক্ষে‌ত্রে সততার স‌হিত দা‌য়িত্ব পাল‌নের অনু‌রোধ জানান ।

‌সিরাজ‌দিখান উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর সুপা‌রিশপ্রাপ্ত দুজ‌নে‌কেই অ‌ভিনন্দন জানান এবং কা‌জে যোগদা‌নের পর যার যার কর্মক্ষে‌ত্রে সততার স‌হিত দা‌য়িত্ব পাল‌ন ক‌রে স্মার্ট বাংলা‌দেশ গঠ‌ণে অংশীদার হওয়ার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন ।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!