রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১০ হাজার টাকার অনুদান পাচ্ছেন দেড় হাজার সাংবাদিক : তথ্যমন্ত্রী

 প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ২৯ জুন, ২০২০

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের দেড় হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। পরবর্তী পর্যায়ে আরও সাংবাদিককে এই অনুদান দেয়া হবে বলে জানান মন্ত্রী।

সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সাংসদ শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এই তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যে সাংবাদিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ ও প্রকাশ করছেন। তাদের জন্য সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এক হাজার ৫০০ সাংবাদিককে এককালীন ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও সাংবাদিককে এই অনুদান দেয়া হবে।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জন্য নেয়া অন্যান্য কার্যক্রমের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। বলেন, ‘এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে তিন কোটি ১০ লাখ টাকা অনুদান প্রদানের পদক্ষেপ নেয়া হয়েছে। ২০১১-১২ অর্থবছর থেকে এ পর্যন্ত ১০ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।’

মন্ত্রী আরও জানান, মহামারী করোনাভাইরাসে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য স্থাপিত গণমাধ্যমকেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হ্যান্ডওয়াশ, হ্যান্ড সানিটাইজার, টিস্যু পেপার ইত্যাদি সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!