সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখান পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ!

 প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর, ২০২০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুসুমপর-যাত্রাবাড়ী রুটে চলাচলরত সিরাজদিখান পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী বাস যাত্রীরা। বাসের ভিতরে ভাড়ার তালিকা টাঙিয়ে জোর পূর্বক যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এতে অনেক যাত্রীরা কন্ট্রাক্টর ও হেলপারদের সাথে তর্ক বাধিয়ে দিচ্ছে। এমনকি বাস থেকে যাত্রীদের নেমে যেতেও লক্ষ্য করা গেছে। বর্তমানে সিরাজদিখান পরিবহনে কুসুমপুর ও ইছাপুরা থেকে ঢাকা ৬০ টাকা, সিরাজদিখান বাজার থেকে ঢাকা ৫০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। যা আগের তুলনায় ১০-১৫ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। সরকার কর্তৃক গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যপারে নিষেধাজ্ঞা থাকার পরও সরকারী নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করে অসাধূ বাস মালিকপক্ষ যাত্রীদের জিম্মি করে আদায় করছে অতিরিক্ত ভাড়া। বাস যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সিরাজদিখান থেকে ঢাকা গামী বাসের যাত্রী আজাদ বিন আজম নাদভী জানান, বাসের ভাড়া আগে ৩০ টাকা ছিলো তারপর ৪০ টাকা হলো। এখন ভাড়া ৫০ টাকা। ৩০ কি.মি রাস্তা যেতে যদি এত টাকা ভাড়া নেয় তবে এটা আমাদের জন্যে খুব অতিরিক্ত হয়ে যায়। বাসে দেখলাম একটি সাদা কাগজে কম্পোজ করে তাতে ভাড়ার চার্ট দেয়া। সেখানে ভাড়া নির্ধারণকারী একটি যাত্রী ফোরামের নাম। যাত্রীদের হয়রানী করে এবং জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কারীদের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।সিরাজদিখান পরিবহনের সুপার ভাইজার মুঠোফোনে বলেন, আপনারা সাংবাদিকরা পাইছেন কি? খালি বাসের ভাড়া নিয়া পইরা থাকেন! এবিষয়ে আমি আপনাদের কাছে কিছু বলার দায়বদ্ধতা রাখিনা। যা পারেন করেন।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!