সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে ৭ বছরের শিশুসহ ১৫ জন করোনায় আক্রান্ত, ৪ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ৫ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

ইসমাইল খন্দকার,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একদিনে নতুন করে চিকিৎসক-নার্সসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। ৫ মে মঙ্গলবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসক ও ৬ জন নার্স রয়েছেন। এছাড়া আক্রান্ত নার্সদের ৩ জন স্বজন ও উপজেলা পল্লী বিদ্যুতের ৪ জন কর্মচারীর নতুন করে করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিরাজদিখানে মোট ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ জন । উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, সকালে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রশুনিয়া গ্রামে করোনা আক্রান্ত পল্লী বিদ্যুতের চার কর্মচারীর বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত হওয়া বাকী ১১ জন হচ্ছেন ইছাপুরা ইউনিয়নের। তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ হবে না। যাদের পরিক্ষায় নেগেটিভ আসছে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ চালাবে। তিনি আরো জানান, দুই জন চিকিৎসকের বয়স ৩৫,৩৩। ৬ জন নার্সের বয়স যথাক্রমে ৩৫, ৩৩, ২৫, ৪৭, ৩১ ও ২৫। আক্রান্ত এক নার্সের স্বামীর বয়স ৩৪ বছর ও ছেলে যার বয়স ৭ বছর। অপর আরেক নার্সের স্বামী বয়স ২৮ বছর। তাছাড়া নতুন আক্রান্ত পল্লী বিদ্যুতের ৪ কর্মচারীর বয়স যথাক্রমে ২২, ২৯, ২৭ ও ৩৪ বছর।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!