শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে হাট বাজারে করোনা ভাইরাস রোধে জীবানুনাশক স্প্রে কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ৭ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করতে এবং পরিবেশকে জীবানু মুক্ত রাখতে ভিশন টুয়েন্টিফোর ওয়েলফেয়ার ফাউন্ডেশন জীবানু নাশক স্প্রে কার্যক্রম চালু করেছে। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ব্রীজ টোল প্লাজা এলাকার বিভিন্ন মার্কেট, তুলশীখালী বাজার, তুলশীখালী কাঁচাবাজার, মাছের বাজার, মাছের আড়ৎ ও ফ্যাক্টরী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান ও বেশ কয়েকটি মসজিদে জীবানুনাশক স্প্রে করা হয়। এ সময় জীবানু নাশক স্প্রে কার্যক্রমে উপস্থিত ছিলেন ভিশন টুয়েন্টিফোর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ক্রাইমভিশন.নিউজ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোক্তার হোসেন, ফাউন্ডেশনের সদস্য ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শহীদুল খান, সাধারণ সম্পাদক শংকর মন্ডল, উপজেলা ছাত্রলীগ নেতা মো: ইকবাল খান, সোহাগ আহমেদ, সাংবাদিক মোহাম্মদ মুকুল হোসেন, তারেক হোসেন রাব্বি আহমেদ, রাব্বি ইসলাম, বিপুল চক্রবর্তী, বাধন আহমেদ সহ ২৫/৩০ জনের টিম । এছাড়াও বিভিন্ন গাড়ীতে এ জীবানুনাশক স্প্রে করা হয় এবং বাড়ী বাড়ী ঢুকে জীবানু নাশক স্প্রে করা হয় । এক দল তরুনের সমন্বয়ে গঠিত ভিশন টুয়েন্টিফোর ওয়েলফেয়ার ফাউন্ডেশন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করতে এবং পরিবেশকে জীবানু মুক্ত রাখতে শুরু করলেন তাদের কার্যক্রম । মুন্সীগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহবুবুল আলম বলেন, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে বাড়ীতে অবস্থান সহ বিশেষ প্রয়োজনে সতর্কতার সাথে নির্দিষ্ট দুরত্বে দাঁড়িয়ে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে অনুরোধ করেন এবং সকলকে সচেতনতার সাথে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের আহব্বান জানান। এক দল তরুনের সমন্বয়ে গঠিত ভিশন টুয়েন্টিফোর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করতে এবং পরিবেশকে জীবানু মুক্ত রাখার কার্যক্রমকে সাধুবাদ জানান। সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!