শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের ছেলের বিয়ের আয়োজন

 প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ২ আগস্ট, ২০২১

সিরাজদিখানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের ছেলের বিয়ের আয়োজন

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউ ও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর একমাত্র ছেলে শফিকুল ইসলাম চানুর বিয়ের আয়োজন করা হয়েছে। জানা যায়, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর ছেলে শফিকুল ইসলাম চানুর সাথে একই ইউনিয়নের ভবানী পুর গ্রামের দেলোয়ার গোড়াপীর মেয়ে সিনথিয়া আক্তার মিমের সাথে সোমবার ২ আগষ্ট বিকালে স্থানীয় একটি মসজিদে খেজুর বিলির মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন করা হবে। এর আগে গত রবিবার ১ আগষ্ট সন্ধ্যা রাতে চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর নিজ বাড়ী ও কনের পিতা ভবানিপুর গ্রামের দেলোয়ার গোড়াপীর বাড়ীতেও গান বাজনা বাজিয়ে জণসমাগম ঘটিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। এতে করে ওই এলাকার লোকজনের মধ্য করোনা সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পরেছে। এদিকে স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা শোকের মাসে ইউপি চেয়ারম্যানের ছেলের বিয়েকে অন্য চোখে দেখছেন। তারা বলছেন, শোকের মাসে শোক পালন না করে গান বাজনা বাজিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যানের ছেলের বিয়ে দেওয়া শোকের মাসকে অবমাননা করা হচ্ছে।

এবিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান,আমি খবর পেয়ে সাথে সাথেই ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা কমিশনার (ভূমি) সুবীদ কুমার দাসকে পাঠিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!