বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, থানায় অভিযোগ

 প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ৭ নভেম্বর, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করে রাতে বিক্ষোভ মিছিল করেছে গুয়াখোলা গ্রামবাসী। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের নবম শ্রেণীর ছাত্রী এশার নামাজ পড়ার জন্য নিজ বাড়ির টিউবওয়েলে অযু করার জন্য গেলে আগে থেকে উৎপেতে থাকা একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে বখাটে আসলাম হাওলাদার (ডিএম) ছাত্রীর মুখে চেপে ধরে এবং বাড়ির পাশের বাথরুমে ধর্ষনের উদ্যেশ্য হাত ধরে টেনে হেচড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রী চিৎকার দিয়ে দৌড়ে পাশের সুলতান বেপারীর বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পরে। সেখানে স্থানীয়দের সেবায় মেয়েটির জ্ঞান ফিরে আসলে সমস্ত ঘটনা উপস্থিত সকলকে খুলে বলেন। এই সুযোগে ধর্ষক আসলাম কৌশলে পালিয়ে যায়। এলাকায় ঘটনা জানাজানি হলে বিক্ষুদ্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে ও দ্রুত বিচার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করে। এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনার স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে ও বখাটে আসলাম কে ধরার জন্য রাতেই তার বাড়ি সহ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বাসাইল ইউপি ৩ নং ওয়ার্ড সদস্য আয়ুব খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসলাম হাওলাদার ঢাকার চকবাজারের চাঞ্চল্যকর জামিল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। এছাড়া সে সব সময় খারাপ কাজ করে থাকে। সে ভালো মানুষ না। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.এমদাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!