শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে সম্পত্তি নিয়ে প্রতারণা, সাইনবোর্ড লাগাতে গিয়ে হামলার শিকার, আহত-২

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর, ২০১৯

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে সম্পত্তি নিয়ে প্রতারণা ও বায়নাকৃত সম্পত্তিতে সাইনবোর্ড লাগাতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সিরাজদিখান থানায় ৮জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ছোট পাউলদিয়া গ্রামের মৃত মোকসেদ আলী গাজীর ছেলে আজগর আলী গাজী। জানা যায়, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের মৃত মোকসেদ আলী গাজীর ছেলে আজগর আলী গাজী বয়রাগাদী গ্রামের মকবুল হোসেন বেপারীর স্ত্রী মোসাঃ সামসুন্নাহার বেগমের কাছ থেকে গত ইং-২৮/১১/২০১৩ তারিখে গোবরদী মৌজাস্থিত আর, এস ১৪৮ নং খতিয়ানের আর, এস ৩৮৪, ৪২০, ৪২১, ৪২২ ও ৪২৩ নং দাগের ১৬.৬৬ শতাংশ সম্পত্তি ৬ লাখ ৮১ হাজার মধ্যে ৩ লাখ ৮১ হাজার টাকা দিয়ে সিরাজদিখান সাব রেজিষ্ট্রি অফিসে বায়নাপত্র দলিল করে। বয়নাপত্রে ১ বছরের মধে বাকি টাকা পরিশোধ করে রেজিষ্ট্রি করে নেয়ার কথা ছিল। বায়নাপত্র হওয়ার ৪ মাস পর ২০১৪ সালের ২৭শে এপ্টিলে সামসুন্নাহার বেগম সম্পত্তির দাম বৃদ্ধি পাওয়ায় প্রতারণার মাধ্যমে তার বোন জহুরা বেগমের কাছে বিক্রি করে দেয়। বিষয়টি আজগর আলী গাজী জানতে পেরে তার ছেলে জোবায়ের গাজীকে নিয়ে গত ২০ ডিসেম্বর শুক্রবার সকালে তার বায়নাকৃত সম্পত্তিতে সাইনবোর্ড লাগাতে গেলে জহুরা বেগম, মো. সোহরাব, মো. কামাল, মো. সুমন, রেনু বেগম, রুবিনা বেগম, দিপু আক্তার ও সামসুন্নাহারদের হামলার শিকার হয়। স্থানীয় লোকজনদের সহযোগীতায় তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। সিরাজদিখান থানার এএসআই নূর নবী বলেন, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!