শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে যানজট নিরসনের লক্ষ্যে বাজার বনিক সমিতি ও ব্যবসায়ীদের সাথে ওসির মতবিনিময়

 প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ২৮ নভেম্বর, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে যানজট নিরসনের লক্ষ্যে সিরাজদিখান বাজার বনিক সমিতি ও বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছে ওসি শেখ মো. রিজাউল হক। গতকাল সোমবার (২৮ নভেম্বর) বেলা ১২ টায় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শেখ মো. রিজাউল হকের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গোয়ালবাড়ী মোড় থেকে উপজেলার মোড় পর্যন্ত যানজট নিরসনের লক্ষ্যে সিরাজদিখান বাজার সড়কের দুপাশের রড ও সিমেন্টের দোকানগুলোর সামনে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত ছোট বড় ট্রাক লোড ও আনলোড না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। সেই সাথে রশুনিয়া, নিমতলা, বাসাইল, রাঙামালিয়া এলাকার ইজিবাইক পার্কিংয়ের জন্য শিকদার ম্যানশন সংলগ্ন বালুর মাঠ এবং ইছাপুরা, মালখানগর, ও এর আশপাশের এলাকার ইজিবাইক পার্কিংয়ের জন্য সমবায় সুপার মার্কেটের পিছনের একটি জায়গা নির্ধারণ করা হয়। এসময় সিরাজদিখান বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলম খানসহ সিরাজদিখান বাজার বনিক সমিতির সদস্যবৃন্দ, বাজার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!