সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পরিচিতি সভা ও মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

 সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার পরিচিতি সভা ও মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা মুুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. মাহমুদুল হাসান (ঝন্টু)র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারাম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাপ্পীর সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সিরাজদিখান অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আলী আহম্মদ বাচ্চু, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ জহরুল আলম বিমল, জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ খায়ের, লতিফ নিটিং মিল্সের ব্যাবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান স্বপন প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি আহসান উল্লাহ রয়েল, রশুনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান (তাপস)। এছাড়া বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!