মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে মামলা উঠিয়ে নিতে বাদী পক্ষকে হুমকির অভিযোগ! রহস্যজনক ভাবে আসামী ধরতে ব্যর্থ পুলিশ! 

 প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ৯ জুন, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এনামুল হাসান (২২), কামরুল হাসান (২৮) ও শাহিদা বেগম (৪৫) গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের কর্তা হাফেজ মফিজুল হক বাদী হয়ে প্রতিপক্ষ আব্দুল হাকিম ওরফে হাইক্কা সরকার (৩৫) কে প্রধান আমাসীসহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর গত পহেলা জুন নিয়মিত মামলা রুজু করা হয়। যার নং-০১। মামলা হওয়ার ১০ দিনেও রহস্যজনক ভাবে মামলার কোন আসামী ধরা পরে নি। এছাড়া আসামীদের ধরতে থানা পুলিশের তৎপরতা নেই বললেই চলে। অপরদিকে মামলার এজাহার নামীয় আসামীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তোলেন বাদী পক্ষের লোকজন। এমনকি মামলা উঠিয়ে নিতে বাদী পক্ষের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগী পরিবারের সদস্য ও মামলার ভিকটিম কামরুল হাসান বলেন, সুবল চন্দ্র পাল গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে কোর্টে মামলা চলছিলো। কোর্ট সেসব মামলার রায় আমাদের পক্ষে দেন। পরে তারা আপিল করে। আপিলেও আমাদের পক্ষে রায় হয়। তারা মামলার রায় না পেয়ে আব্দুল হাকিম ওরফে হাইক্কা সরকারকে তাদের সাথে নিয়ে আমাদের বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছিলো এবং আমাদের সম্পত্তি দখলে নিতে আমাদের পরিবারের কোন একজনকে খুন করার হুমকিও দিচ্ছিলো তারা। সম্পত্তির বিষয়ে থানায় সাধারণ ডাইরী করে বাড়ীতে ফেরার পর গত ২৯ মে শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল হাকিমকে দিয়ে ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে আমাদের ঘরে ঢুকে আমি, আমার ভাই, আমার মা বাবাকে কুপিয়ে জখম করে অজয়, সমিরন ও জয় চন্দ্র পালসহ বেশ কয়েকজন। পরে আমার বাবা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। এখনো একটাও আসামী ধরতে পারেনি পুলিশ। আসামীরা বিভিন্ন ভাবে মামলা তুলে নিতে প্রতিনিয়তই হুমকি দিচ্ছে আমাদের। প্রশাসনের দৃষ্টি আকর্শণ করে বলবো, আসামীদের গ্রেপ্তার করে সঠিক বিচার যেন করা হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার ওসি অপারেশন আজিজুল হক হাওলাদার জানান, আমি ছুটিতে আছি। কালকে থানায় আসবো। তারপরেই ব্যাবস্থা গ্রহন করছি।

 

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!