মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে মাছ ধরাকে কেন্দ্র করে হামলার ঘটনায় থানায় মামলা, আটক-২

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ৩০ মার্চ, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

 সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত রবিবার মাছ ধরাকে কেন্দ্র করে ৭০বছরের বৃদ্ধাসহ ৩জনকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। এঘটনায় ইলিয়স (৩২) ও ইদ্রিস মোল্লা (৬০) নামে দুইজনকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গতকাল সোমবার কোর্টে প্রেরণ করা হয়। ইলিয়স চাইনপাড়া গ্রামের ইদ্রিস মোল্লার পুত্র ও ইদ্রিস মোল্লা একই গ্রামের মৃত সুলতান শেখের পুত্র এবং তারা পিতা পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দুপুর অনুমান ১টার দিকে উপজেলার দক্ষিন চাইনপাড়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে বাক বিত্ত্বন্ডার এক পর্যায়ে আব্দুল গনি মোল্লা, আব্দুল সালাম মোল্লা, মো. দিপু মোল্লাদের উপর সন্ত্রাসী হামলা চালায় একই গ্রামের ইলিয়স, ইদ্রিস মোল্লা ও হান্নান মোল্লা। এতে আব্দুল গনি মোল্লা গুরুতর আহতসহ আব্দুল সালাম মোল্লা, মো. দিপু মোল্লা আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে আব্দুল গনি মোল্লার অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। বর্তমানে আব্দুল সালাম মোল্লা ও মো. দিপু মোল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী আব্দুল গনি মোল্লা জানান, পুকুরে মাছ চাষ করেছি। আমার পুকুরে মাছ ধরতেছিল। আমি বাধা দিলে আমাদের উপর হামলা চালায়। এব্যাপারে অভিযুক্ত কাউকে মোবাইল ফোনে বারংবার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন জানান, আটক ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!