মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে মশার উপদ্রব বেড়েছে!

 প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ২৩ জুলাই, ২০২০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়েছ মশার উপদ্রব। একদিকে করোনা সংকটকালীন সময়, আরেক দিকে মশার উৎপাত! মশার কামড়ে অতিষ্ট হয়ে উঠেছে উপজেলার ১৪ টি ইউনিয়নের লোকজন। মশার কামড় থেকে রক্ষা পেতে দিনের বেলায়ও মশার কয়েল ব্যবহার করতে হচ্ছে৷ ঘরে-বাইরে, প্রায় সবখানেই মশার উপদ্রব বেড়েই চলেছে। করোনা সংক্রমণের আতঙ্কের মধ্যে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহী রোগ বাড়ার শঙ্কায় দিন কাটাচ্ছে উপজেলাবাসী। মশা নিধনের কার্যকরী ঔষধ ছিটানোর কার্যক্রম চালু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাট বাজারের ব্যাবসায়ীদের বর্জ ফেলা হচ্ছে পাশ্ববর্তী নালা-নর্দমায়। বর্জ আর নোংড়া পানি একত্রিত হয়ে সেসব স্থানে কিলবিল করছে মশার লার্ভা। এসব লার্ভা থেকে প্রতিনিয়তই জন্ম হচ্ছে মশা। নিত্য নতুন জন্মামো সেসব মশা বাসা বাড়ীতে ঢুকে রীতিমত তান্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এমনকি দোকানপাট, স্কুল-কলেজ, অফিস-আদালত সর্বত্রই মশার উপদ্রপে লক্ষ করা গেছে। উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামের রেজাউল করিম বলেন, ইদানীং মশা বেড়ে গেছে। ফার্মের কাজ করার সময় ২ টা মশার কয়েল জ্বালিয়েও মশা কমানো যায় না। দিনের বেলাতেও মশার কয়েল জ্বালাতে হয়। লতব্দী গ্রামের মো. রফিক বলেন, পাটের পচা পানি ও বিভিন্ন নর্দমা থেকে মশার বংশ বিস্তার হচ্ছে৷ বর্ষার আগে মশার উপদ্রব কম থাকলেও বর্তমানে মশার যন্ত্রণায় অতিষ্ট এলাকার লোকজন। রাজদিয়া গ্রামের জাহিদ কবীর লিপু বলেন, দিন রাত মশার কামড়ে অতিষ্ট হয়ে গেছি। বাচ্চারা রাতের বেলায় পড়তে বসতে পারে না। কয়েল জ্বালিয়েও মশা দূর করা যাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি। কোথাও যেন পানি জমে না থাকে। বদ্ধ পরিস্কার পানিতে মশা ডিম পারে তাই জলাবদ্ধতা সৃষ্টি করা যাবে না। মশার নিধনের ব্যপারে প্রশাসন পদক্ষেপ নিবেন।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!