বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে বিষ খেয়ে এক শিশুর মৃত্যু আরো ৩ শিশু হাসপাতালে

 প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ১ নভেম্বর, ২০২০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে ইদুঁর মারার ঔষধ (বিষ) খেয়ে সাব্বির নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক একজনসহ আরো ৩ শিশুকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত সাব্বির ফুরশাইল গ্রামের রিয়াজের ছেলে, তার ৫ বছরের আরেক ছেলে রাব্বিকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পাঠানো হয়েছে একই গ্রামের চান্দু শেখের ৫ বছরের ছেলে সিফাত ও ইমন মিয়ার সাড়ে ৩ বছরের ছেলে কাওসারকে। কাউসারের অবস্থা আশঙ্কাজনক বলে জানাযায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা জানায়, দুপুর একটার দিকে বাড়ির পাশে বাগানে শিশুরা খেলা করছিলো। কখন যে বিষ খেয়েছে বা কোথা থেকে পেয়েছে কেউ জানেনা। বাড়িতে এসে শিশুরা কাপছে, কথা বলতে না পারায় মা ভেবেছে ওরা ভয় পেয়েছে। পরে শারিরিক অবস্থা অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দেরী হলে একজন মারা যায়। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকা রেফার করে। ওদের সবার বাড়ি পাশাপাশি। এখানে ওড়া ২০/২২ বছর ধরে ভাড়া বাড়িতে থাকে। ওদের সকলের বাড়ি ছিল ভোলা জেলার ভোলা থানার রামদাসপুর গ্রামে। সিরাজদিখান থানা পুলিশ খবর পেয়ে বিকাল ৫ টার দিকে ঘটনাস্থলে এসেছেন। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ জানায় তদন্ত শেষে জানানো হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!