শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

 প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ১ জানুয়ারি, ২০২১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

সিরাজদিখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক মানুষের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্বেচ্ছায় রক্তদান সামাজিক সচেতনা সৃষ্টিতে নতুন বর্ষে এ কর্মসূচির আয়োজন করে ঐকতান যুব ফাউন্ডেশন। বিক্রমপুর রক্তদান সংস্থার সহযোগিতায় বিনামূল্যে কর্মসূচীতে দু’জন চিকিৎসকসহ একঝাক তরুন স্বেচ্ছাসেব দিনব্যাপী সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। এ সময় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বালুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
ঐকতান যুব ফাউন্ডেশন সভাপতি মো. রাজিব মোল্লার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা। এ সময় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সকেন্ড অফিসার মো. সেকান্দর আলী, বালুচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলেক চান মুন্সী, সহ-সভাপতি নাছির মেম্বার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মেম্বার, আওয়ামীলীগ নেতা আমজাদ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, থানা যুবলীগ নেতা আরিফ রশীদ, বালুচর ইুউপি মহিলা সদস্য ফরিদা বেগম, ইউপি সদস্য কামাল হোসেন মোল্লা, ইসলামী ব্যাংক বালুচর বাজার এজেন্ট ব্যাংক শাখার ব্যবস্থাপক সাজ্জাদ নুর, বিভন্ন সামাজিক সংগঠনের লোক জন প্রমুখ।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!