শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে বসতঘরে রহস্য ঘেরা আগুন, আতংকে একটি পরিবার

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ২২ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

 সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে হীরনের খিলগাও গ্রামে একটি বাড়িতে রহস্যঘেরা আগুনের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। আগুনের ঘটনার পর থেকে ওই পরিবারটি চরম আতংক আর উৎকন্ঠার মধ্যদিয়ে দিন কাটাচ্ছেন। তবে কি কারনে আগুন লাগানো হয়েছে তা বলতে পারছে না কেউ। ঘটনার পর ৬দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন ক্লু বের করতে পারেনি। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে আগুনে আতংক আর উৎকন্ঠিত নুরু ইসলাম জাহাঙ্গিরের বাড়ি পরিদর্শন করেছে এলাকার জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। গতকাল মঙগলবার রশুনিয়া ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ নূরুল হক ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়ে একই সাথে তিনি আতংকিত পরিবারের প্রতি সহানুভুতি জানিয়েছেন। অতি দ্রুত ঘটনার ক্লু উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এলাকাবাসী জানিয়েছে, জমি সংক্রান্ত বিষয়ে আপন চাচাতো ভাইদের সাথে বিরোধ রয়েছে নুরু ইসলাম জাহাঙ্গিরের ও মোঃ দ্বীন ইসলামের পরিবারের মধ্যে । তাদের মধ্যে ঝগড়া মামলা সৃস্টির জন্য হয়তো তৃতীয় কোন পক্ষ এই খেলা খেলেছেন। সরেজমিন গিয়ে দেখা গেছে, নুরু ইসলাম জাহাঙ্গিরের বাড়িতে নিরবতা আর আতংকের ছাপ। ঘরের কোনে বেড়ার পাশে আগুন লাগার চিহ্ন এখনো পড়ে রয়েছে। এখনো যেন কেরোসিন পোড়া গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে ঘরের টিন কাঠের বেড়ায় ও পাকা পিড়াতে। নুরু ইসলাম বার্চ্চু পরিবার জানায়, গত ১৬ জানুয়ারী একই উপজেলার জৈনসার ইউনিয়নে ভাগ্নির বাড়ি বেরাতে গেলে রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় আগুন ধরিয়ে দেয় শেখ মোঃ সামসুদ্দিনের ঘরে। এতে কিছুক্ষন আগুন ধরে নিভে যায়। এর ঘটনার পর থেকে চরমভাবে আতংকিত পরিবারটি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানেনা কেউ। সকালে এলাকাবাসী নুরু ইসলামা জাহাঙ্গিরের বাবার ঘড় আগুন ধরানোর অবস্থা দেখে যান। পুলিশ ও জন প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নুরু ইসলাম জাহাঙ্গির জানান, দীর্ঘদিন ধরে আমার চাচাত ভাই দ্বীন ইসলাম,রুবেল,সোহেল,আব্দুল আলী জমি জায়গা নিয়ে চরম শক্রুতা করে আসছে ওরাই আমাদের আগুন দিয়ে পুরিয়ে মারতে চেয়েছিল। ওরা ছাড়া আমাদের সাথে কারো শত্রুতা নেই, আমাদের প্রানে মেরে ফেলার জন্য কি এমন ঘটনা হলো ? আমরা আতংকিত অবস্থায় রয়েছি। এদিকে রহস্যঘেরা আগুনের সুত্রপাত বা কিভাবে কারো ঘটিয়েছে ৬দিনেও সেটি উদ্ধার হয়নি। এতে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে অজানা কারনে কেউ কোন তথ্য জানাচ্ছে না। সিরাজদিখান থানার ওসি (ইনচার্জ ) মোঃ ফরিদ উদ্দিন জানান, আগুন লাগার ঘটনায় সিরাজদিখান থানায় একটি অভিযোগ হয়েছে, আতংকের কিছুই নেই। ঘটনার পর থেকে পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি জোরালো তদন্ত করছি।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!